📄 কাউকে উপদেশ দেওয়ার এক ধরনের সদকা
আবু দারদা রা. বলেন, মুমিন যেসব সদকা করে থাকে তার মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় সদকা হলো নিজের সম্প্রদায়ের লোকদের উদ্দেশে করা ওয়াজ-নসিহত। যে ওয়াজ-নসিহতের মাধ্যমে আল্লাহর অনুগ্রহে তারা উপকৃত হয়ে থাকে。
টিকাঃ
[৬৭৮] সিফাতুস সাফওয়া, ১/৩২১
📄 দুই ধরনের বন্ধু
আবু দারদা রা. বলেন, তোমরা ইয়াতিম ও মজলুমের বদদুআ থেকে বেঁচে থাকবে। কারণ রাতে মানুষ যখন ঘুমে বিভোর থাকে তখনও তাদের দুআ সন্তর্পণে আল্লাহর নিকট উঠে যায়।
টিকাঃ
[৬৭৯] সিফাতুস সাফওয়া, ১/৩২১
📄 হে দামেকের অধিবাসীরা
আবু দারদা রা. বলেন, হে দামেশকবাসীরা! আপনারা হলেন আমার ধর্মীয় ভাই এবং প্রতিবেশী। আপনাদের মাধ্যমেই শত্রুদের বিরুদ্ধে আমি সহযোগিতা লাভ করে থাকি। বলুন, আমার সাথে কেন আপনাদের ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে না? অথচ আপনাদেরকে আমার ভরণপোষণ বহন করতে হয় না! কী ব্যাপার, আমি দেখছি আপনাদের আলেমরা একের পর এক বিদায় নিয়ে চলে যাচ্ছেন অথচ আপনাদের জাহেল মূর্খরা ইলম-কালাম শিখছে না। আমি তো দেখছি, আল্লাহ তাআলা আপনাদের যেসব বিষয় পূরণের দায়িত্ব নিয়েছেন আপনারা সেগুলোর প্রতি আগ্রহী হয়ে আছেন, কিন্তু তিনি আপনাদেরকে যা পালনের নির্দেশ দিয়েছেন তা পরিত্যাগ করে বসে আছেন?
জেনে রাখুন, আপনাদের পূর্ববর্তী বহু জাতি বড় বড় প্রাসাদ নির্মাণ করেছে, বহু ধনসম্পদ জমা করেছে, বড় বড় স্বপ্ন দেখেছে, কিন্তু এখন তাদের সেই বাড়িঘরগুলো কবর হয়ে গেছে। তাদের আশা-আকাঙ্ক্ষা সব ধোঁকায় পরিণত হয়েছে। তাদের জমাকৃত সম্পদ ধ্বংস হয়ে গেছে। অতএব, আপনারা নিজেরাই ইলম অর্জন করুন। অন্যদেরকে তা শিক্ষা দিন। কারণ যে ব্যক্তি শেখায় এবং যে শেখে, প্রতিদান লাভের দিক থেকে তারা উভয়ই সমান। যদি দুনিয়া থেকে আলেম ও ছাত্রদের বিদায় ঘটে যায় তাহলে মনে রাখবেন, দুনিয়ায় আর কোনো কল্যাণই বাকি থাকবে না।
টিকাঃ
[৬৮০] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৭০
📄 আমি আপনাদেরকে আদেশ করে যখন তা করি না
আবু দারদা রা. বলেন, আমি আপনাদেরকে যেসব কাজের নির্দেশ প্রদান করি, যদি আমি নিজে তা নাও করি, তবুও আমি আশাবাদী, এই কারণে আমি আল্লাহর নিকট প্রতিদান পেয়ে যাব। জেনে রাখুন, আমি ওই ব্যক্তির ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকি যার ওপর আমার পক্ষ থেকে কোনো জুলুম হয়ে গেলে সে কেবল আল্লাহর নিকটই আপন ফরিয়াদ জানায়。
টিকাঃ
[৬৮১] সিফাতুস সাফওয়া, ১/২১৯