📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যেন তুমি তাকে দেখতে পাচ্ছ

📄 যেন তুমি তাকে দেখতে পাচ্ছ


আবু দারদা রা. বলেন, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। আর নিজেকে মৃতদের বলে গণ্য করবে এবং মজলুমের বদদুআ থেকে বেঁচে থাকবে।
জেনে রাখো, প্রয়োজন পূরণে যথেষ্ট সামান্য সম্পদ সেই অধিক সম্পদ থেকে উত্তম যা তোমাকে আল্লাহর কথা ভুলিয়ে দেবে। তুমি যে কল্যাণকাজ করবে তা আল্লাহর নিকট সংরক্ষিত হয়ে থাকবে আর যে মন্দ কাজ করবে আল্লাহ কখনো তার কথা বিস্মৃত হয়ে যাবেন না।

টিকাঃ
[৬৬৯] সিয়ারু আলামিন নুবালা, ২/৩৫০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 তোমার ভাইয়ের প্রতি যত্নবান হও

📄 তোমার ভাইয়ের প্রতি যত্নবান হও


আবু দারদা রা. বলেন, কোনো ভাই না থাকার চেয়ে একজন খোঁড়া ভাই থাকাটা অনেক ভালো। কে আছে যে তোমাকে একজন ভাইয়ের কাজ দেবে? ভাইকে তুমি বিভিন্ন জিনিস দেবে। তার প্রতি নম্র আচরণ করবে। তার প্রতি হিংসা-বিদ্বেষ রাখবে না। অন্যথায় তুমিও তার মতো হয়ে যাবে। আগামীকালই তো তোমার মৃত্যু চলে আসতে পারে। তাই এখনই তার প্রতি যত্নবান হও। জীবিত থাকতে যখন তার সাথে সম্পর্ক রাখোনি তখন মরে গেলে তার জন্য আবার কখন কাঁদবে।

টিকাঃ
[৬৭০] সিফাতুস সাফওয়া, ১/৩২১; তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৭২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 তোমাদের সৎকর্মশীলদের ভালোবাসে

📄 তোমাদের সৎকর্মশীলদের ভালোবাসে


আবু দারদা রা. বলেন, তোমরা যতদিন তোমাদের সৎকর্মশীলদের ভালোবাসবে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবে। তোমাদেরকে যে হক কথা বলা হবে তা ভালোভাবে বুঝবে। কারণ যে ব্যক্তি হককে বুঝতে পারল এবং চিনতে পারল সে যেন তার ওপর আমলই করল。

টিকাঃ
[৬৭১] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৬৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 নেয়ামতের কৃতজ্ঞতা

📄 নেয়ামতের কৃতজ্ঞতা


আবু দারদা রা. বলেন, যে ব্যক্তি কেবল পানাহারকেই আল্লাহর নেয়ামত মনে করে সে নিজের আমলের পরিধিকে সংকুচিত করে ফেলে এবং সে যেন দুনিয়াতেই শাস্তির সম্মুখীন হয়ে যায়। যে ব্যক্তি দুনিয়া থেকে বিমুখ হতে পারে না সে আসলে দুনিয়ার কিছুই পায় না।
তিনি আরও বলেন, মানুষের প্রতিটি ঘামের ফোঁটায় আল্লাহর কত কত নেয়ামত লুকিয়ে আছে!

টিকাঃ
[৬৭২] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৬৭

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00