📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 নামাজের একাগ্রতা

📄 নামাজের একাগ্রতা


হজরত মুয়াজ ইবনে জাবাল রা. বলেন, নামাজে দাঁড়িয়ে কেউ যদি লক্ষ করলেই বুঝতে পারে যে, তার ডানে কে রয়েছে আর বামে কে আছে, তাহলে তার নামাজের খুশুখুজু বলতে কিছুই বাকি রইল না。

টিকাঃ
[৬৬৫] ইহইয়াউ উলুমিদ্দিন, ১/২১৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আল্লাহর জিকির

📄 আল্লাহর জিকির


হজরত মুয়াজ ইবনে জাবাল রা. বলেন, কবরের আজাব থেকে রক্ষাকারী আমল হিসাবে আল্লাহর জিকিরের চেয়ে উত্তম কোনো আমল নেই। লোকেরা বলল, হে আবু আবদুর রহমান! আল্লাহর রাস্তায় জিহাদও কি এই ক্ষেত্রে জিকিরের চেয়ে উত্তম নয়? তিনি বলেন, না। কারণ আল্লাহ তাআলা কুরআন কারিমে বলেছেন,
وَلَذِكْرُ اللهِ أَكْبَرُ
নিশ্চয়ই আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ। (সুরা আনকাবুত, ৪৫)

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মৃত্যুর সময়ের আশা

📄 মৃত্যুর সময়ের আশা


হজরত মুয়াজ ইবনে জাবাল রা.-এর মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি বলেন, হে আল্লাহ! আমি এতদিন আপনার ব্যাপারে ভীতসন্ত্রস্ত ছিলাম, আজ আমি আপনার প্রতি আশাবাদী হয়ে উঠেছি। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি জানেন, আমি দুনিয়াকে ভালোবাসিনি এবং নদীনালা খনন করে তাতে পানি প্রবাহিত করা এবং গাছপালা রোপণ করার জন্য আমি এতে দীর্ঘ দিন থাকতে চাইনি। বরং যতদিন ছিলাম ততদিন ইচ্ছা ছিল, দ্বিপ্রহরের কঠিন সময় তৃষ্ণা নিবারণ করতে পারা, দ্বীনের জন্য বিভিন্ন বিপদ-আপদ সহ্য করা এবং জিকিরের মজলিসে আলেমদের সামনে হাঁটু গেড়ে বসা।

টিকাঃ
[৬৬৬] ইহইয়াউ উলুমিদ্দিন, ৬/১১৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 শেষ জমানায়

📄 শেষ জমানায়


হজরত মুয়াজ রা. বলেন, শেষ জামানায় আবির্ভাব ঘটবে একশ্রেণীর ফাসেক কারি, পাপাচারী শাসক, আত্মসাৎকারী আমানতদার, জালেম জনপ্রতিনিধি এবং মিথ্যুক আমির-উমারার।

টিকাঃ
[৬৬৭] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২৬১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00