📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মানুষের সাথে কম কম কথা বলবে

📄 মানুষের সাথে কম কম কথা বলবে


হজরত মুয়াজ ইবনে জাবাল রা. বলেন, মানুষের সাথে কথা বলুন কম আর আল্লাহর সাথে কথা বলুন বেশি। আপনি চাইলে অন্তরের মাধ্যমে আল্লাহ তাআলাকে দেখতে পারবেন।'

টিকাঃ
[৬৫৭] আর-রিসালাতুল কুশাইরিয়া, ১২২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 কেবল তখনই অন্তর প্রশান্তি লাভ করতে পারবে

📄 কেবল তখনই অন্তর প্রশান্তি লাভ করতে পারবে


হজরত মুয়াজ ইবনে জাবাল রা. বলেন, পুলসিরাত পার হওয়া পর্যন্ত মুমিনের অন্তর প্রশান্তি লাভ করতে পারে না এবং তার ভয়ভীতি দূর হয় না।
তিনি আরও বলেন, পুলসিরাত পার হওয়ার আগে কারও জন্য আনন্দ-খুশি করা উচিত নয়。

টিকাঃ
[৬৫৮] আর-রিসালাতুল কুশাইরিয়া, ১২৭
[৬৫৯] তানবিহুল মুগতাররিন, পৃ. ৫০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যারা মসজিদে ভিক্ষা করে

📄 যারা মসজিদে ভিক্ষা করে


হজরত মুয়াজ ইবনে জাবাল রা. বলেন, যারা মসজিদে ভিক্ষা করে তারা আল্লাহ তাআলাকেই ক্রোধান্বিত করে দেয় (কারণ আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর নিকট না চেয়ে তারা মানুষের নিকট হাত পেতে থাকে)।

টিকাঃ
[৬৬০] তানবিহুল মুগতাররিন, পৃ. ১৪৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আলেমের পদস্খলন

📄 আলেমের পদস্খলন


হযরত মুয়াজ ইবনে জাবাল রা. বলেন, আলেমের পদস্খলনের ব্যাপারে সতর্ক থাকবে। কারণ মানুষের নিকট তার মর্যাদা অনেক বেশি, তাই তার পদস্খলন ঘটে গেলে মানুষও তার পদস্খলনের অনুসরণ করা শুরু করবে。

টিকাঃ
[৬৬১] ইহইয়াউ উলুমিদ্দিন, ১/৮৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00