📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 জামায়াতের সাথে নামাজ আদায় করা

📄 জামায়াতের সাথে নামাজ আদায় করা


হজরত মুয়াজ ইবনে জাবাল রা. বলেন, যে ব্যক্তি নিরাপদে আল্লাহর সঙ্গে দেখা করতে চায় সে যেন যেখানে আজান হয় সেখানেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে নেয়। কারণ এগুলো হলো আবশ্যকীয় সুন্নত। নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবে আদায় করেছেন। আজান হয়ে গেলে যেন কেউ না বলে যে, ঘরে আমার নামাজের জায়গা আছে, আমি সেখানে নামাজ পড়ে নেব। যদি কেউ এমন করে তাহলে তো সে প্রকৃতপক্ষে আমাদের নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত পরিত্যাগ করল। আর কেউ নবির সুন্নত পরিত্যাগ করলে সে পথভ্রষ্ট হয়ে যাবে。

টিকাঃ
[৬৫৬] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৮৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 মানুষের সাথে কম কম কথা বলবে

📄 মানুষের সাথে কম কম কথা বলবে


হজরত মুয়াজ ইবনে জাবাল রা. বলেন, মানুষের সাথে কথা বলুন কম আর আল্লাহর সাথে কথা বলুন বেশি। আপনি চাইলে অন্তরের মাধ্যমে আল্লাহ তাআলাকে দেখতে পারবেন।'

টিকাঃ
[৬৫৭] আর-রিসালাতুল কুশাইরিয়া, ১২২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 কেবল তখনই অন্তর প্রশান্তি লাভ করতে পারবে

📄 কেবল তখনই অন্তর প্রশান্তি লাভ করতে পারবে


হজরত মুয়াজ ইবনে জাবাল রা. বলেন, পুলসিরাত পার হওয়া পর্যন্ত মুমিনের অন্তর প্রশান্তি লাভ করতে পারে না এবং তার ভয়ভীতি দূর হয় না।
তিনি আরও বলেন, পুলসিরাত পার হওয়ার আগে কারও জন্য আনন্দ-খুশি করা উচিত নয়。

টিকাঃ
[৬৫৮] আর-রিসালাতুল কুশাইরিয়া, ১২৭
[৬৫৯] তানবিহুল মুগতাররিন, পৃ. ৫০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 যারা মসজিদে ভিক্ষা করে

📄 যারা মসজিদে ভিক্ষা করে


হজরত মুয়াজ ইবনে জাবাল রা. বলেন, যারা মসজিদে ভিক্ষা করে তারা আল্লাহ তাআলাকেই ক্রোধান্বিত করে দেয় (কারণ আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর নিকট না চেয়ে তারা মানুষের নিকট হাত পেতে থাকে)।

টিকাঃ
[৬৬০] তানবিহুল মুগতাররিন, পৃ. ১৪৯

ফন্ট সাইজ
15px
17px