📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 তিনটি বিষয় মানুষকে ধ্বংসের দ্বার বানিয়ে দেয়

📄 তিনটি বিষয় মানুষকে ধ্বংসের দ্বার বানিয়ে দেয়


হজরত মুয়াজ ইবনে জাবাল রা. বলেন, যে ব্যক্তি তিন কাজে জড়িয়ে পড়বে সে নিজেকে মানুষের নিকট ঘৃণার পাত্র বানিয়ে ফেলবে, ১. আশ্চর্য হওয়ার মতো কোনো কারণ ছাড়াই হাসা। ২. রাতভর ঘুমানো (রাত জেগে ইবাদত-বন্দেগি না করা)। ৩. ক্ষুধা লাগেনি তবুও আহার করা।

টিকাঃ
[৬৫৩] আয-যুহদুল কাবির, ক্রমিক নম্বর, ৪৩৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 একে পর এক ফিতনা প্রকাশ পেতেই থাকবে

📄 একে পর এক ফিতনা প্রকাশ পেতেই থাকবে


হজরত মুয়াজ ইবনে জাবাল রা. বলেন, দুনিয়ার মধ্যে কেবল বিপদ আর বিপদ। সামনে পরিস্থিতি আরও ভয়ানক হবে। শাসকরা জনগণের ওপর আরও কঠোর হবে। আজ আপনাদের নিকট যে বিষয়গুলো ভয়ংকর মনে হয় সামনে তার চেয়েও আরও ভয়ংকর ভয়ংকর বিষয় প্রকাশ পাবে। যেগুলোর তুলনায় আপনাদের এই ফিতনাগুলো তুচ্ছ বনে যাবে।

টিকাঃ
[৬৫৪] আল-ইকদুল ফারিদ, ৩/১৭৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 লোকেরা যখন উদাসীন হয়ে যাবে তখন আপনি মনোযোগী হয়ে উঠুন

📄 লোকেরা যখন উদাসীন হয়ে যাবে তখন আপনি মনোযোগী হয়ে উঠুন


মুয়াজ ইবনে জাবাল রা. বলেন, আপনি যাদের সাথে ওঠাবসা করেন নিশ্চয়ই তারা বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনায় প্রবৃত্ত হয়ে উঠবে। যখন দেখবেন, আলাপ-আলোচনা করতে গিয়ে তারা আল্লাহর স্মরণ থেকে উদাসীন হয়ে গেছে, তখন আপনার প্রতিপালকের প্রতি অধিক পরিমাণে মনোযোগী হয়ে উঠুন。

টিকাঃ
[৬৫৫] সিফাতুস সাফওয়া, ১/২৫৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 জামায়াতের সাথে নামাজ আদায় করা

📄 জামায়াতের সাথে নামাজ আদায় করা


হজরত মুয়াজ ইবনে জাবাল রা. বলেন, যে ব্যক্তি নিরাপদে আল্লাহর সঙ্গে দেখা করতে চায় সে যেন যেখানে আজান হয় সেখানেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে নেয়। কারণ এগুলো হলো আবশ্যকীয় সুন্নত। নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবে আদায় করেছেন। আজান হয়ে গেলে যেন কেউ না বলে যে, ঘরে আমার নামাজের জায়গা আছে, আমি সেখানে নামাজ পড়ে নেব। যদি কেউ এমন করে তাহলে তো সে প্রকৃতপক্ষে আমাদের নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত পরিত্যাগ করল। আর কেউ নবির সুন্নত পরিত্যাগ করলে সে পথভ্রষ্ট হয়ে যাবে。

টিকাঃ
[৬৫৬] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৮৪

ফন্ট সাইজ
15px
17px