📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 নারীদের ফিতনা

📄 নারীদের ফিতনা


হজরত মুয়াজ ইবনে জাবাল রা. বলেন, আপনাদেরকে যখন দারিদ্র্যের ফিতনার মাধ্যমে পরীক্ষা করা হয়েছে তখন আপনারা ধৈর্যধারণ করেছেন। জেনে রাখুন, অচিরেই আপনাদেরকে সুখশান্তি এবং সচ্ছলতার ফিতনার মাধ্যমে পরীক্ষা করা হবে। তবে আমি আপনাদের ব্যাপারে সবচেয়ে বেশি আশঙ্কা করি নারীদের ফিতনার। যখন তারা স্বর্ণ-গয়নার মাধ্যমে সাজগোজ করবে, শামের মোলায়েম কাপড় পরবে, ইয়েমেনি চাদর গায়ে জড়াবে তখন ধনাঢ্যতা নিজেই তাদের নিকট ক্লান্ত হয়ে পড়বে।

টিকাঃ
[৬৫২] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৮৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 তিনটি বিষয় মানুষকে ধ্বংসের দ্বার বানিয়ে দেয়

📄 তিনটি বিষয় মানুষকে ধ্বংসের দ্বার বানিয়ে দেয়


হজরত মুয়াজ ইবনে জাবাল রা. বলেন, যে ব্যক্তি তিন কাজে জড়িয়ে পড়বে সে নিজেকে মানুষের নিকট ঘৃণার পাত্র বানিয়ে ফেলবে, ১. আশ্চর্য হওয়ার মতো কোনো কারণ ছাড়াই হাসা। ২. রাতভর ঘুমানো (রাত জেগে ইবাদত-বন্দেগি না করা)। ৩. ক্ষুধা লাগেনি তবুও আহার করা।

টিকাঃ
[৬৫৩] আয-যুহদুল কাবির, ক্রমিক নম্বর, ৪৩৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 একে পর এক ফিতনা প্রকাশ পেতেই থাকবে

📄 একে পর এক ফিতনা প্রকাশ পেতেই থাকবে


হজরত মুয়াজ ইবনে জাবাল রা. বলেন, দুনিয়ার মধ্যে কেবল বিপদ আর বিপদ। সামনে পরিস্থিতি আরও ভয়ানক হবে। শাসকরা জনগণের ওপর আরও কঠোর হবে। আজ আপনাদের নিকট যে বিষয়গুলো ভয়ংকর মনে হয় সামনে তার চেয়েও আরও ভয়ংকর ভয়ংকর বিষয় প্রকাশ পাবে। যেগুলোর তুলনায় আপনাদের এই ফিতনাগুলো তুচ্ছ বনে যাবে।

টিকাঃ
[৬৫৪] আল-ইকদুল ফারিদ, ৩/১৭৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 লোকেরা যখন উদাসীন হয়ে যাবে তখন আপনি মনোযোগী হয়ে উঠুন

📄 লোকেরা যখন উদাসীন হয়ে যাবে তখন আপনি মনোযোগী হয়ে উঠুন


মুয়াজ ইবনে জাবাল রা. বলেন, আপনি যাদের সাথে ওঠাবসা করেন নিশ্চয়ই তারা বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনায় প্রবৃত্ত হয়ে উঠবে। যখন দেখবেন, আলাপ-আলোচনা করতে গিয়ে তারা আল্লাহর স্মরণ থেকে উদাসীন হয়ে গেছে, তখন আপনার প্রতিপালকের প্রতি অধিক পরিমাণে মনোযোগী হয়ে উঠুন。

টিকাঃ
[৬৫৫] সিফাতুস সাফওয়া, ১/২৫৭

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00