📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মধ্যমপন্থা

📄 মধ্যমপন্থা


এক ব্যক্তি হজরত মুয়াজ ইবনে জাবাল রা.-কে বলে, আপনি আমাকে ইলম শিক্ষা দিন। তিনি তখন বলেন, তুমি কি আমার কথা শুনবে? সে বলে, আমি তো আপনার কথা শুনতে সদা প্রস্তুত! তিনি বলেন, তাহলে যাও, কিছুদিন রোজা রাখবে, কিছুদিন রোজা রাখবে না। কিছু সময় নামাজ পড়বে, কিছু সময় ঘুমাবে আর কিছু সময় আয়-উপার্জন করবে। কোনোপ্রকার গুনাহে জড়িয়ে পড়বে না। মুসলমান অবস্থাতেই যেন তোমার মৃত্যু হয়। সাবধান, মজলুমের বদদুআ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে।

টিকাঃ
[৬৪৬] সিফাতুস সাফওয়া, ১/২৫৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 তাহাজ্জুদের সময় দুআ করা

📄 তাহাজ্জুদের সময় দুআ করা


হজরত মুয়াজ ইবনে জাবাল রা. রাতে তাহাজ্জুদ নামাজের সময় বলতেন, হে আল্লাহ! সকলে এখন ঘুমিয়ে পড়েছে। আকাশের তারকারাজিরা অস্তমিত হয়ে গেছে। আপনি হলেন চিরঞ্জীব এবং সকলের অবস্থার প্রতি সদা লক্ষকারী। হে আল্লাহ! জান্নাত অনুসন্ধানের ক্ষেত্রে আমার চেষ্টা-প্রচেষ্টা তো অত্যন্ত ধীরগতির। এবং জাহান্নাম থেকে আমার পলায়নের প্রচেষ্টাও অত্যন্ত সাধারণ। তাই হে আল্লাহ! আপনি কেয়ামত পর্যন্ত আমাকে সঠিক পথে পরিচালনা করুন। নিশ্চয় আপনি প্রতিশ্রুতির অন্যথা করেন না。

টিকাঃ
[৬৪৭] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৮৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 জীবনের শেষ নামাজ

📄 জীবনের শেষ নামাজ


হজরত মুয়াজ ইবনে জাবাল রা. বলেন, বৎস! যখন তুমি নামাজে দাঁড়াবে তখন মনে করবে, এটাই তোমার জীবনের সর্বশেষ নামাজ, আর কখনো নামাজ পড়ার সুযোগ হবে না তোমার।
জেনে রাখো, নিশ্চয়ই মুমিনের মৃত্যু ঘটে দুটি উত্তম কাজের মধ্য দিয়ে। একটি হলো, যা সে পরকালে পাঠিয়ে দিয়েছে, আরেকটি হলো, যা সে দুনিয়াতে রেখে যাচ্ছে。

টিকাঃ
[৬৪৮] সিফাতুস সাফওয়া, ১/২৫৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 পরকালকে প্রাধান্য দাও

📄 পরকালকে প্রাধান্য দাও


এক ব্যক্তি তার সাথি-সঙ্গী নিয়ে এসে হজরত মুয়াজ ইবনে জাবাল রা.-কে সালাম দেয় এবং তাকে বিজয়ী শুভেচ্ছা জানায়। হজরত মুয়াজ রা. তখন বলেন, আমি আপনাকে দুটি বিষয়ের অসিয়ত করে যাচ্ছি। যদি আপনি তা সংরক্ষণ করেন তাহলে নিরাপদ থাকতে পারবেন। তা হলো, অবশ্যই আপনার দুনিয়ার প্রয়োজন রয়েছে তবে তার তুলনায় পরকালের প্রয়োজন আরও অনেক বেশি। তাই দুনিয়ার ওপর পরকালকে প্রাধান্য দিন। যেন তা আপনার জন্য এমনভাবে সুগঠিত হয়ে যায় যে, আপনি যে অবস্থায়ই থাকুন পরকাল আপনার সঙ্গেই থাকবে。

টিকাঃ
[৬৪৯] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৮৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00