📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 পার্থিব উদ্দেশ্যে ইলম অর্জন না করা

📄 পার্থিব উদ্দেশ্যে ইলম অর্জন না করা


আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, ততক্ষণ পর্যন্ত ইলম-কালামের ক্ষেত্রে কেউ কোনো অবস্থানে পৌঁছতে পারে না যতক্ষণ নিজের ঊর্ধ্বে অবস্থান করা ব্যক্তিদের প্রতি ঈর্ষাবোধ করে, নিজের নিম্নস্তরের ব্যক্তিদেরকে ছোট মনে করে এবং ইলমের মাধ্যমে কোনো পার্থিব উদ্দেশ্য হাসিল করা তার উদ্দেশ্য না হয়。

টিকাঃ
[৫৯৫] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/২১৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সেটা তাকে ছাড়েনি

📄 সেটা তাকে ছাড়েনি


আবদুল্লাহ ইবনে উমর রা.-কে সংবাদ দেওয়া হলো, যায়েদ ইবনে হারেসা আনসারি মৃত্যুবরণ করেছেন। তিনি তখন বলেন, আল্লাহ তা'আলা তার প্রতি রহম করুন। তাকে এরপর বলা হলো, হে আবু আবদুর রহমান! তিনি তো ১ লক্ষ দিরহাম রেখে গেছেন। আবদুল্লাহ ইবনে উমর রা. তখন বলেন, তিনি তো এই সম্পদ ছেড়ে গেছেন কিন্তু সম্পদ তাকে ছেড়ে দেয়নি。

টিকাঃ
[৫৯৬] প্রাগুক্ত, পৃ. ১/২১৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 জবানের পবিত্রতা

📄 জবানের পবিত্রতা


আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, ব্যক্তির জন্য সবচেয়ে বড় কর্তব্য হলো জবানকে হেফাজত করা।'

টিকাঃ
[৫৯৭] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/২১৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যার মধ্যে কুরআন কারিমের জ্ঞান আছে সে কথা বলতে অপরাধী নয়

📄 যার মধ্যে কুরআন কারিমের জ্ঞান আছে সে কথা বলতে অপরাধী নয়


হাজ্জাজ বিন ইউসুফ চিঠি লিখে হজরত আবদুল্লাহ ইবনে উমর রা.-কে বলে, আপনি তো খেলাফতের দাবি করেছেন, কিন্তু জেনে রাখুন, যে কথা বলতে অপারগ সে খেলাফতের যোগ্য নয়। তেমনইভাবে কোনো কৃপণ ও আত্মমর্যাদাশীলও এই পদের যোগ্য নয়।
আবদুল্লাহ ইবনে উমর রা. তার উত্তরে চিঠি লিখে বলেন, আপনি উল্লেখ করেছেন, আমি খেলাফতের দাবি করেছি, অথচ আমি না এর দাবি করেছি আর না এর কোনো ইচ্ছা রাখি। আর আপনি কথা বলতে অপারগতা, কৃপণতা এবং আত্মমর্যাদা সম্পর্কে যেসব বিষয় বলেছেন সে ব্যাপারে আমার কথা হলো, যে ব্যক্তি কুরআন কারিমের জ্ঞান রাখে, সে আদৌ কথা বলতে অপারগ নয়। যে ব্যক্তি সম্পদের জাকাত আদায় করে থাকে সে কৃপণ নয়। আর আত্মমর্যাদার ব্যাপারে কথা হচ্ছে, আমার ছেলেসন্তানদের ব্যাপারে এই বিষয়ে আমি সবচেয়ে বেশি আত্মমর্যাদা রাখি যে, তারা আমার সাথে কাউকে অংশীদার করবে।

টিকাঃ
[৫৯৮] সিফাতুস সাফওয়া, ১/২৯০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00