📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 তারা ছিলেন এ উম্মতের শ্রেষ্ঠ মানব

📄 তারা ছিলেন এ উম্মতের শ্রেষ্ঠ মানব


আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, কেউ যদি কাউকে অনুসরণ করতে চায় তাহলে যেন এমন ব্যক্তিদের অনুসরণ করে যারা মারা গেছে। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথি-সঙ্গীরা তো ছিলেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। যাদের অন্তরগুলো ছিল পবিত্র। যারা ছিলেন গভীর জ্ঞানের অধিকারী। যাদের মধ্যে কোনো ধরনের কৃত্রিমতা ছিল না। আল্লাহ তাআলা তাদেরকে আপন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহচর্য ও দ্বীনের প্রচার-প্রসারের জন্য নির্বাচন করেছিলেন। তাই আপনারা তাদের রীতিপদ্ধতি ও আখলাক-চরিত্রের অনুসরণ করুন। তারা তো হলেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথি-সঙ্গী। কাবার রবের কসম! সঠিক পথের ওপর ছিলেন তারা。

টিকাঃ
[৫৮৯] হিলয়াতুল আউলিয়া, ১/৩০৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 শরীর ও দেহের মাধ্যমে দুনিয়াতে থাকতে

📄 শরীর ও দেহের মাধ্যমে দুনিয়াতে থাকতে


আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, ওহে বনি আদমেরা! তোমরা শরীর ও দেহের মাধ্যমে এ দুনিয়াতে থাকবে কিন্তু অন্তর এবং চিন্তা-চেতনার দিক থেকে দুনিয়াকে পরিত্যাগ করবে। কেননা আমলের ভিত্তিতেই তোমার হিসাবনিকাশ হবে। হাতে যা-কিছু রয়েছে তার মাধ্যমে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো, তাহলেই কল্যাণ অর্জন করতে পারবে。

টিকাঃ
[৫৯০] হিলয়াতুল আউলিয়া, ১/৩০৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 এ বিষয়ে আমার জানা নেই

📄 এ বিষয়ে আমার জানা নেই


উরওয়া বলেন, আবদুল্লাহ ইবনে উমর রা.-কে একটা ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, বিষয়টা আমার জানা নেই। জিজ্ঞেসকারী লোকটি চলে গেলে তিনি নিজেকেই লক্ষ করে বলেন, ইবনে উমরকে এমন এক বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে যে বিষয়ে তার জানা নেই, আর সে বলে দিয়েছে, আমি এ ব্যাপারে জানি না。

টিকাः
[৫৯১] সিফাতুস সাফওয়া, ১/২৮৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আল্লাহর নামে কেউ আমাদের সাথে প্রতারণা করলে আমরা তার জন্য প্রতারিত হতে রাজি আছি

📄 আল্লাহর নামে কেউ আমাদের সাথে প্রতারণা করলে আমরা তার জন্য প্রতারিত হতে রাজি আছি


নাফে বলেন, আবদুল্লাহ ইবনে উমর রা.-এর কাছে মালিকানাধীন কোনোকিছু অত্যন্ত পছন্দনীয় হলে তা তিনি আল্লাহর রাস্তায় দান করে দিতেন।
নাফে বলেন, আবদুল্লাহ ইবনে উমর রা.-এর গোলামেরা তার এ বিষয়টি জেনে গিয়েছিল। তাই তাদের কেউ কেউ পূর্ণ প্রস্তুতি নিয়ে মসজিদে যেত এবং আল্লাহর ইবাদত-বন্দেগিতে পড়ে থাকত। আবদুল্লাহ ইবনে উমর রা. সেই অবস্থায় তাকে দেখতে পেলে আজাদ করে দিতেন তাকে। তখন তার সাথি-সঙ্গীরা তাকে বলল, হে আবু আবদুর রহমান, আল্লাহর কসম করে বলতে পারি, তারা তো আপনার সাথে প্রতারণা করছে। তিনি উত্তরে বলেন, কেউ আল্লাহ তাআলার ইবাদত-বন্দেগির মাধ্যমে আমাদের সাথে প্রতারণা করলে আমরা তার জন্য প্রতারিত হতে রাজি আছি।

টিকাঃ
[৫৯২] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/২১২

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00