📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 কর্মনিষ্ঠ

📄 কর্মনিষ্ঠ


আবদুল্লাহ ইবনে উমর রা. আপন সঙ্গী-সাথিদের বলেন, আমরা কিছু সময় ব্যয় করব দুনিয়ার জন্য আর কিছু সময় ব্যয় করব পরকালের জন্য। আলোচনার ফাঁকে ফাঁকে আমরা বলে উঠব, আল্লাহুম্মাগফিরলানা。

টিকাঃ
[৫৮৬] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২৬৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 গুনাহ হওয়ার ব্যাপারে মনে যে বিষয়ে খটকা তৈরি হয়

📄 গুনাহ হওয়ার ব্যাপারে মনে যে বিষয়ে খটকা তৈরি হয়


আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত খোদাভীরুতা অর্জন করতে পারবে না যতক্ষণ সে এমন বিষয় পরিত্যাগ করে, যা গুনাহ হওয়ার ব্যাপারে তার মনে খটকা লাগে。

টিকাঃ
[৫৮৭] বুখারি, কিতাবুল ঈমান পরিচ্ছেদ, ১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আশা-আকাঙ্ক্ষা না রাখা

📄 আশা-আকাঙ্ক্ষা না রাখা


আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকলে সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা রেখো না আর সকাল পর্যন্ত বেঁচে থাকলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা রেখো না। সুস্থ থাকতে অসুস্থতার পাথেয় সংগ্রহ করে নাও। জীবন থাকতে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো。

টিকাঃ
[৫৮৮] সহিহ বুখারি, ৬৪১২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 তারা ছিলেন এ উম্মতের শ্রেষ্ঠ মানব

📄 তারা ছিলেন এ উম্মতের শ্রেষ্ঠ মানব


আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, কেউ যদি কাউকে অনুসরণ করতে চায় তাহলে যেন এমন ব্যক্তিদের অনুসরণ করে যারা মারা গেছে। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথি-সঙ্গীরা তো ছিলেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। যাদের অন্তরগুলো ছিল পবিত্র। যারা ছিলেন গভীর জ্ঞানের অধিকারী। যাদের মধ্যে কোনো ধরনের কৃত্রিমতা ছিল না। আল্লাহ তাআলা তাদেরকে আপন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহচর্য ও দ্বীনের প্রচার-প্রসারের জন্য নির্বাচন করেছিলেন। তাই আপনারা তাদের রীতিপদ্ধতি ও আখলাক-চরিত্রের অনুসরণ করুন। তারা তো হলেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথি-সঙ্গী। কাবার রবের কসম! সঠিক পথের ওপর ছিলেন তারা。

টিকাঃ
[৫৮৯] হিলয়াতুল আউলিয়া, ১/৩০৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00