📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যুদ্ধযুদ্ধ বা একাগ্রতা হারিয়ে যাওয়া

📄 যুদ্ধযুদ্ধ বা একাগ্রতা হারিয়ে যাওয়া


হুজাইফা রা. বলেন, দ্বীন-ধর্ম পালনের ক্ষেত্রে খুশুখুজু তথা একাগ্রতাকে প্রথম আপনারা হারিয়ে ফেলবেন আর সবশেষে আপনারা হারিয়ে বসবেন স্বয়ং নামাজকে。

টিকাঃ
[৫৬২] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২২৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সবরের ওপর নিজেদের অভ্যস্ত করে তোলো

📄 সবরের ওপর নিজেদের অভ্যস্ত করে তোলো


হুজাইফা রা. বলেন, আপনারা নিজেদেরকে ধৈর্যধারণে অভ্যস্ত করে তুলুন। আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে যেসব বিপদ-মুসিবতের সম্মুখীন হয়েছি, আপনাদের ওপর তার চেয়েও আরও কঠিন বিপদ নেমে আসবে。

টিকাঃ
[৫৬৩] হিলয়াতুল আউলিয়া, ১/২৮৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মুনাফিক হওয়ার আশঙ্কা

📄 মুনাফিক হওয়ার আশঙ্কা


এক ব্যক্তি হুজাইফা রা.-কে বলে, আশঙ্কা হয়, আমি মুনাফিক হয়ে গেলাম কি না। হুজাইফা রা. তখন বলেন, যদি আপনি মুনাফিকই হবেন তাহলে আবার এ নিয়ে ভয় করবেন কেন।

টিকাঃ
[৫৬৪] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ২/১৪০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আগামীকাল প্রতিযোগিতা হবে

📄 আগামীকাল প্রতিযোগিতা হবে


হুজাইফা রা. বলেন, কেয়ামত নিকটবর্তী হয়ে গেছে। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। জেনে রাখুন, দুনিয়া ইতিমধ্যে তার ধ্বংসের ঘোষণা প্রদান করেছে। আজ হলো প্রতিযোগিতার প্রস্তুতির দিন আর আগামীকাল হবে মূল প্রতিযোগিতা।

টিকাঃ
[৫৬৫] হিলয়াতুল আউলিয়া, ১/২৮১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00