📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 এমন শাসকের কোনো মূল্য থাকবে না

📄 এমন শাসকের কোনো মূল্য থাকবে না


হুজাইফা রা. বলেন, শীঘ্রই আপনাদের দায়িত্বে এমন কিছু শাসক আসবে কেয়ামতের দিন আল্লাহর নিকট যারা জবের খোসা পরিমাণ মূল্যও রাখবে না。

টিকাঃ
[৫৫৮] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/২০৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 দ্বীন-ধর্ম কোনো ক্ষতির সম্মুখীন করবে না

📄 দ্বীন-ধর্ম কোনো ক্ষতির সম্মুখীন করবে না


হুজাইফা রা. বলেন, মুমিনদের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্ক রাখবে আর কাফেরদের সাথে এমনভাবে চলাফেরা করবে যে, তোমার দ্বীন-ধর্ম কোনো ক্ষতির সম্মুখীন না হয়。

টিকাঃ
[৫৫৯] হিলয়াতুল আউলিয়া, ১/২৮০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 জীবিত হওয়া সত্ত্বেও মৃত

📄 জীবিত হওয়া সত্ত্বেও মৃত


হুজাইফা রা.-কে ওই সকল ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হয় যারা জীবিত থাকা সত্ত্বেও মরে গেছে। তিনি উত্তরে বলেন, তারা হলো সে সকল লোক যারা অন্যায় দেখলে না হাত দিয়ে, না মুখে এবং না অন্তর দিয়ে তার প্রতিবাদ জানায়。

টিকাঃ
[৫৬০] ইহইয়াউ উলুমিদ্দিন, ৩/১২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 নিফাক

📄 নিফাক


হুজাইফা রা. বলেন, বর্তমান সময়ের মুনাফিকরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগের মুনাফিকদের চেয়েও নিকৃষ্ট। কারণ সে সময়ের মুনাফিকরা নিজেদের কথা গোপন রাখত আর আজকের মুনাফিকরা নিজেদের কপটতা প্রকাশ করে দেয়।
তিনি আরও বলেন, এখন তো কপটতা নেই। বাকি রয়েছে কেবল ঈমান কিংবা কুফর।
তিনি আরও বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে লোকেরা যে কথা বলে মুনাফিক বনে যেত আমি বর্তমান সময়ে বহু মানুষকে এক মজলিসেই এ ধরনের কথা চার-চারবার বলতে শুনে থাকি。

টিকাঃ
[৫৬১] হিলয়াতুল আউলিয়া, ১/২৭৯-২৮০

ফন্ট সাইজ
15px
17px