📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 হিসাব ও হিসাব

📄 হিসাব ও হিসাব


হুজাইফা রা. বলেন, কবরে হিসাব হবে, কেয়ামতেও হিসাব হবে। তবে কেয়ামতের দিন যার (কড়া) হিসাব নেওয়া হবে তার রক্ষা নেই। তাকে শাস্তির সম্মুখীন হতে হবে。

টিকাঃ
[৫৫৬] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/২০৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আলেমগণের সঠিক পথে থাকা

📄 আলেমগণের সঠিক পথে থাকা


হুজাইফা রা. বলেন, ওহে কারিরা! আপনারা সোজা রাস্তায় চলুন। তাহলে অনেক দূর যেতে পারবেন। আর যদি এদিক-সেদিক ঘোরাফেরা করেন তাহলে সম্পূর্ণ পথভ্রষ্ট হয়ে যাবেন。

টিকাঃ
[৫৫৭] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/২০৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 এমন শাসকের কোনো মূল্য থাকবে না

📄 এমন শাসকের কোনো মূল্য থাকবে না


হুজাইফা রা. বলেন, শীঘ্রই আপনাদের দায়িত্বে এমন কিছু শাসক আসবে কেয়ামতের দিন আল্লাহর নিকট যারা জবের খোসা পরিমাণ মূল্যও রাখবে না。

টিকাঃ
[৫৫৮] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/২০৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 দ্বীন-ধর্ম কোনো ক্ষতির সম্মুখীন করবে না

📄 দ্বীন-ধর্ম কোনো ক্ষতির সম্মুখীন করবে না


হুজাইফা রা. বলেন, মুমিনদের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্ক রাখবে আর কাফেরদের সাথে এমনভাবে চলাফেরা করবে যে, তোমার দ্বীন-ধর্ম কোনো ক্ষতির সম্মুখীন না হয়。

টিকাঃ
[৫৫৯] হিলয়াতুল আউলিয়া, ১/২৮০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00