📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মুখে থাকবে কিন্তু আমলে আসবে না

📄 মুখে থাকবে কিন্তু আমলে আসবে না


হুজাইফা রা.-কে নিফাক সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, নিফাক হলো মুখে মুখে ইসলামের বাণী প্রচার করা কিন্তু কাজেকর্মে তার প্রয়োগ না ঘটানো。

টিকাঃ
[৫৫৪] সিয়ারু আলামিন নুবালা, ২/৩৬২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 হালাল তালাশ করা

📄 হালাল তালাশ করা


হুজাইফা রা. বলেন, যে মদ বিক্রি করে সে মদ্যপায়ীর মতোই অপরাধী। যে শূকর পালে সে তা ভক্ষণকারীর মতোই গুনাহগার। আপনারা নিজেদের গোলামদের প্রতি লক্ষ রাখবেন। খোঁজ নেবেন যে, তারা কোত্থেকে নিজেদের ওপর ধার্যকৃত কর সংগ্রহ করে। সেই দেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না যা হারাম সম্পদের মাধ্যমে বেড়ে উঠেছে。

টিকাঃ
[৫৫৫] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/২০৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 হিসাব ও হিসাব

📄 হিসাব ও হিসাব


হুজাইফা রা. বলেন, কবরে হিসাব হবে, কেয়ামতেও হিসাব হবে। তবে কেয়ামতের দিন যার (কড়া) হিসাব নেওয়া হবে তার রক্ষা নেই। তাকে শাস্তির সম্মুখীন হতে হবে。

টিকাঃ
[৫৫৬] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/২০৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আলেমগণের সঠিক পথে থাকা

📄 আলেমগণের সঠিক পথে থাকা


হুজাইফা রা. বলেন, ওহে কারিরা! আপনারা সোজা রাস্তায় চলুন। তাহলে অনেক দূর যেতে পারবেন। আর যদি এদিক-সেদিক ঘোরাফেরা করেন তাহলে সম্পূর্ণ পথভ্রষ্ট হয়ে যাবেন。

টিকাঃ
[৫৫৭] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/২০৭

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00