📄 অর্থসম্পদ
আবু মুসা আশআরি রা. বলেন, এই সম্পদই তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস করে দিয়েছে আর আমি দেখছি, এটা তোমাদেরকেও ধ্বংস করে ছাড়বে।
টিকাঃ
[৫৪৬] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২৪৭
📄 তোমরা কান্না করো
আবু মুসা আশআরি রা. বসরাবাসীদের উপদেশ দিতে গিয়ে বলেন, লোকসকল! তোমরা কান্না করো, যদি কাঁদতে না পারো তাহলে কান্নার ভান ধরো। কারণ জাহান্নামিরা কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে তাদের চোখের অশ্রু শেষ হয়ে যাবে। তারপর তাদের চোখ থেকে রক্তের অশ্রু বের হবে। এমনকি তার পরিমাণ এত বেশি হবে যে, যদি তাতে কোনো জাহাজও চালিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই তা চলতে পারবে।
টিকাঃ
[৫৪৭] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২৪৭
📄 অন্তরের অবস্থার পরিবর্তন
আবু মুসা আশআরি রা. বলেন, সময়ে সময়ে অন্তরের অবস্থার পরিবর্তন ঘটার কারণেই অন্তরকে আরবিতে বলা হয় 'কলব'। এই অন্তরের উদাহরণ হলো, মরুভূমিতে পড়ে থাকা পালকের মতো। বাতাসের ফলে যা উলটপালট হতে থাকে।
টিকাঃ
[৫৪৮] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২৪৮
📄 বিশৃঙ্খলকারী লোকেরা
আবু মুসা আশআরি রা. বলেন, অবৈধভাবে জন্মগ্রহণ করা লোকই জনগণের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। কারণ সে যেমন নিজেকে ধ্বংস করে, তেমনই সে নিজের ভাইকে এবং যারা তার কথা শোনে তাদেরকেও ধ্বংস করে থাকে。
টিকাঃ
[৫৪৯] শারানি কৃত তানবিহুল মুগতাররিন, ১৩৩