📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 ইলম ব্যতীত কথা বলা

📄 ইলম ব্যতীত কথা বলা


আবু মুসা আশআরি রা. বলেন, আল্লাহ তাআলা যাকে ইলম দান করেছেন সে যেন তা মানুষকে শিক্ষা দেয়। আর যে বিষয়ে তার ইলম নেই সে বিষয়ে যেন কথা না বলে। অন্যথায় সে ওই সকল লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যারা বানিয়ে বানিয়ে কথা বলে এবং পরিণামে ইসলাম থেকে বের হয়ে যায়。

টিকাঃ
[৫৪২] তাবাকাতে ইবনে সাদ, ৪/৩৭৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 ইমারত এবং রাজত্ব

📄 ইমারত এবং রাজত্ব


আবু মুসা আশআরি রা. বলেন, ইমারত হলো পরামর্শের ভিত্তিতে যা পরিচালিত হয়ে থাকে আর রাজত্ব হলো তরবারির জোরে যার ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়。

টিকাঃ
[৫৪৩] তাবাকাতে ইবনে সাদ, ৪/৩৭৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 দুনিয়ার অবস্থা

📄 দুনিয়ার অবস্থা


আবু মুসা আশআরি রা. বলেন, দুনিয়ায় যা-কিছু দেখা যায়, তা হয়তো বেদনাদায়ক বিষয় কিংবা ফিতনা。

টিকাঃ
[৫৪৪] হিলয়াতুল আউলিয়া, ১/২৬০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 দুনিয়াকে সামনে রাখা হয়েছে

📄 দুনিয়াকে সামনে রাখা হয়েছে


আনাস ইবনে মালেক রা. বলেন, আবু মুসা আমাকে জিজ্ঞেস করেন, কোন জিনিস মানুষকে পরকালের কথা ভুলিয়ে দিলো? তিনি বলেন, আমি বললাম, নফসের চাহিদা এবং শয়তানের কুমন্ত্রণা। আবু মুসা তখন বলেন, না, আল্লাহর কসম এটা নয়; বরং দুনিয়াকে তাদের সামনে রাখা হয়েছে আর আখেরাতকে পেছনে রাখা হয়েছে। যদি তারা আখেরাত দেখতে পেত তাহলে সঠিক পথ থেকে বিচ্যুত হতো না এবং ভুল পথে ঝুঁকে যেত না।

টিকাঃ
[৫৪৫] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২৪৭

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية