📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 পূর্ণাঙ্গ ঈমান

📄 পূর্ণাঙ্গ ঈমান


আয়্মার ইবনে ইয়াসির রা. বলেন, যে ব্যক্তির মধ্যে তিনটি বিষয় পাওয়া যাবে তার মধ্যে পূর্ণাঙ্গ ঈমান রয়েছে। তা হলো, কেউ দাবি করার আগেই নিজের পক্ষ থেকে ইনসাফ করা, আলেমকে সালাম দেওয়া এবং আল্লাহর রাস্তায় খরচ করা。

টিকাঃ
[৫০৩] ইমাম বুখারি তালিক সূত্রে একে কিতাবুল ঈমানে উল্লেখ করেছেন, পরিচ্ছেদ ২০।

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 উপদেশদাতা হিসাবে মৃত্যু যথেষ্ট

📄 উপদেশদাতা হিসাবে মৃত্যু যথেষ্ট


আয়্মার রা. বলেন, উপদেশ প্রদানকারী হিসাবে মৃত্যুই যথেষ্ট। ধনাঢ্যতা হিসাবে আল্লাহর ফয়সালার ওপর বিশ্বাস রাখাটা যথেষ্ট এবং ব্যস্ততা হিসাবে ইবাদত-বন্দেগি যথেষ্ট。

টিকাঃ
[৫০৪] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২১৯।

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 অসুস্থতা

📄 অসুস্থতা


রবি ইবনে আমিলা বলেন, আমরা একবার হজরত আম্মার ইবনে ইয়াসির রা.-এর নিকট ছিলাম। এক বেদুইনও আমাদের সাথে ছিল। এ সময় আমার সাথিরা অসুস্থতার কথা আলোচনা করলে বেদুইন লোকটি বলে, আলহামদুলিল্লাহ, আমি কখনো অসুস্থ হইনি। হজরত আম্মার ইবনে ইয়াসির রা. তখন বলেন, তুমি আমাদের লোক না। আল্লাহ তাআলা তো বিভিন্ন বিপদ-আপদ দিয়ে মুসলমানদের পরীক্ষা করে তার গুনাহ মোচন করে থাকেন। এভাবে তার গুনাহসমূহ একের পর এক ঝরে পড়ে গাছের পাতার মতো। পক্ষান্তরে যেসব কাফের বিপদ-আপদে আক্রান্ত হয়ে থাকে তাদের দৃষ্টান্ত হলো সেই উটের মতো, যাকে বেঁধে রাখা হলেও সে বুঝতে পারে না কেন তাকে বাঁধা হলো আর ছেড়ে দেওয়া হলেও কারণ জানতে পারে না যে, কেন তাকে ছেড়ে দেওয়া হলো。

টিকাঃ
[৫৩৮] কানযুল উম্মাল, ৩/৭৪৫, ক্রমিক নম্বর ৮৩৫৬

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00