📄 অন্তর হলো পাত্র
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, নিশ্চয়ই মানুষের অন্তর হচ্ছে একটি পাত্র। একে অন্যকিছু দিয়ে না ভরে বরং কুরআন দিয়ে পূর্ণ করে ফেলো。
টিকাঃ
[৫৩২] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২০১
📄 পূর্ববর্তীদের বেশভূষা
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, আপনারা সালাফদের বেশভূষা গ্রহণ করুন。
টিকাঃ
[৫৩৩] প্রাগুক্ত, পৃ. ২০২
📄 শিষ্টাচার
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, শিষ্টাচার শিক্ষাদানকারী সকলেই কামনা করেন, মানুষ যেন তাদের শিষ্টাচার গ্রহণ করে। আর আল্লাহ তাআলার নির্দেশিত শিষ্টাচার হলো, কুরআন কারিম。
টিকাঃ
[৫৩৪] প্রাগুক্ত, পৃ. ২০৩