📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মানুষের দৃষ্টান্ত

📄 মানুষের দৃষ্টান্ত


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, বনি আদমের দৃষ্টান্ত হলো ওই বস্তুর মতো যাকে আল্লাহ তাআলা এবং শয়তানের সামনে ফেলে রাখা হয়েছে। ওই বস্তুর ব্যাপারে আল্লাহ তাআলা যদি কল্যাণকর কিছু করতে চান তাহলে শয়তান তাতে অপচেষ্টা চালায়। আর যদি সে বস্তুর প্রতি আল্লাহ কিছু করতে না চান, তাহলে শয়তান নিজের মতো করে তাকে ব্যবহার করে。

টিকাঃ
[৫৩০] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৯৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যার কোনো ঘরবাড়ি নেই তার ঘন হলো দুনিয়া

📄 যার কোনো ঘরবাড়ি নেই তার ঘন হলো দুনিয়া


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, দুনিয়া সেই ব্যক্তির বাড়ি হতে পারে, যার প্রকৃত কোনো বাড়ি নেই এবং দুনিয়া ওই ব্যক্তির সম্পদ হতে পারে যার (আখেরাতের) কোনো সম্পদ নেই। আর যার কোনো জ্ঞানবুদ্ধি নেই সেই কেবল এই উভয়টি একত্র করতে পারে。

টিকাঃ
[৫৩১] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২০০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 অন্তর হলো পাত্র

📄 অন্তর হলো পাত্র


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, নিশ্চয়ই মানুষের অন্তর হচ্ছে একটি পাত্র। একে অন্যকিছু দিয়ে না ভরে বরং কুরআন দিয়ে পূর্ণ করে ফেলো。

টিকাঃ
[৫৩২] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২০১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 পূর্ববর্তীদের বেশভূষা

📄 পূর্ববর্তীদের বেশভূষা


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, আপনারা সালাফদের বেশভূষা গ্রহণ করুন。

টিকাঃ
[৫৩৩] প্রাগুক্ত, পৃ. ২০২

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00