📄 যাকাতুল ইলম হলো কেরাম বিদায় নিয়ে নেবেন
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, সামনে এমন এক যুগ আসবে যা পূর্বের চেয়ে মন্দ হবে। আমি এটা বলছি না যে, এই সময়ের গভর্নররা পরবর্তী সময়ের গভর্নরদের চেয়ে উত্তম হবে, এই বছরগুলো পরবর্তী বছরগুলোর তুলনায় অধিক উর্বর হবে। বরং আমি বলছি যে, ফুকাহায়ে কেরাম বিদায় নিয়ে নেবেন। এরপর তোমরা তাদের কোনো উত্তরসূরি এবং স্থলাভিষিক্ত পাবে না। তখন এমন লোকেরা তাদের স্থানে চলে আসবে যারা নিজেদের মতো করে এক বিষয়কে আরেক বিষয়ের ওপর তুলনা করবে。
টিকাঃ
[৫২৯] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ২/১৬৫
📄 মানুষের দৃষ্টান্ত
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, বনি আদমের দৃষ্টান্ত হলো ওই বস্তুর মতো যাকে আল্লাহ তাআলা এবং শয়তানের সামনে ফেলে রাখা হয়েছে। ওই বস্তুর ব্যাপারে আল্লাহ তাআলা যদি কল্যাণকর কিছু করতে চান তাহলে শয়তান তাতে অপচেষ্টা চালায়। আর যদি সে বস্তুর প্রতি আল্লাহ কিছু করতে না চান, তাহলে শয়তান নিজের মতো করে তাকে ব্যবহার করে。
টিকাঃ
[৫৩০] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৯৫
📄 যার কোনো ঘরবাড়ি নেই তার ঘন হলো দুনিয়া
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, দুনিয়া সেই ব্যক্তির বাড়ি হতে পারে, যার প্রকৃত কোনো বাড়ি নেই এবং দুনিয়া ওই ব্যক্তির সম্পদ হতে পারে যার (আখেরাতের) কোনো সম্পদ নেই। আর যার কোনো জ্ঞানবুদ্ধি নেই সেই কেবল এই উভয়টি একত্র করতে পারে。
টিকাঃ
[৫৩১] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২০০
📄 অন্তর হলো পাত্র
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, নিশ্চয়ই মানুষের অন্তর হচ্ছে একটি পাত্র। একে অন্যকিছু দিয়ে না ভরে বরং কুরআন দিয়ে পূর্ণ করে ফেলো。
টিকাঃ
[৫৩২] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২০১