📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আল্লাহকে ভালোবাসার নিদর্শন

📄 আল্লাহকে ভালোবাসার নিদর্শন


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, তোমাদের কেউ কারও সম্পর্কে জানতে চাইলে উচিত হলো, তার কুরআন কারিমের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করা। যদি সে কুরআন কারিমকে ভালোবাসে তাহলে বুঝতে হবে, সে আল্লাহ তাআলাকে ভালোবাসে। আর যদি সে কুরআনকে ভালো না বাসে তাহলে সে আল্লাহ তাআলাকেও ভালোবাসে না।

টিকাঃ
[৫২২] ইহইয়াউ উলুমিদ্দিন, ৫/২২৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ইলম রক্ষা করা

📄 ইলম রক্ষা করা


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, আলেমগণ যদি নিজেদের ইলম রক্ষা করতেন এবং যোগ্য ব্যক্তিদের তা শিক্ষা দিতেন, তাহলে তারা যুগের নেতৃত্বের আসনে চলে আসতেন। কিন্তু তারা ইলম শিক্ষা দিয়েছেন দুনিয়াদারদের। উদ্দেশ্য ছিল, তাদের থেকে দুনিয়াবি স্বার্থ হাসিল করা। পরিণামে তারা দুনিয়াদারদের নিকটই লাঞ্ছিত হয়েছেন।

টিকাঃ
[৫২৩] তানবিহুল গাফিলিন, ৩৬৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা এবং ঈমান আনা

📄 আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা এবং ঈমান আনা


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, আল্লাহ তাআলার ফয়সালার ব্যাপারে এই কথা বলা যে, যদি এমন না হতো কিংবা যদি এমন হতো, এ ধরনের কথা বলার চেয়ে আমার নিকট অধিক প্রিয় হলো, জ্বলন্ত অঙ্গার জিহ্বায় নেওয়া। এতে আমার জিহা ঠিক থাকবে নাকি পুড়ে যাবে আমি এর কোনো পরোয়া করব না।

টিকাঃ
[৫২৪] ইহইয়াউ উলুমিদ্দিন, ৫/২৪৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 দারিদ্র এবং ধনাঢ্যতা হলো দুটি বাহন

📄 দারিদ্র এবং ধনাঢ্যতা হলো দুটি বাহন


আবদুল্লাহ বিন মাসউদ রা. বলেন, দারিদ্র্য ও ধনাঢ্যতা হলো দুটি বাহন, এর কোন বাহনে আমি আরোহণ করলাম আমি তার কোনো পরোয়া করি না। যদি দারিদ্র্য হয় আমার বাহন, তাহলে আমি ধৈর্যধারণ করব। আর যদি ধনাঢ্যতা হয় বাহন তাহলে আমি আল্লাহর রাস্তায় তা থেকে ব্যয় করব।

টিকাঃ
[৫২৫] ইহইয়াউ উলুমিদ্দিন, ৫/২৪৭

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00