📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ইলম হলো নামাজ

📄 ইলম হলো নামাজ


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, যিনি ফকিহ হয়ে থাকেন তিনি সবসময় নামাজ আদায় করে থাকেন।
লোকেরা জিজ্ঞেস করল, এটা কীভাবে হতে পারে? তিনি উত্তরে বলেন, তার অন্তর ও জিহ্বা সবসময় তো আল্লাহর জিকিরে নিরত থাকে। এভাবেই তিনি সদা নামাজ আদায় করে থাকেন。

টিকাঃ
[৫১৫] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/৬৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ঈমানের দুটি অংশ রয়েছে

📄 ঈমানের দুটি অংশ রয়েছে


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, ঈমানের অর্ধেক অংশ হলো সবর আর বাকি অর্ধেক হলো শোকর。

টিকাঃ
[৫১৬] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/৩১৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 শেষযুগের হাজিদের অবস্থা

📄 শেষযুগের হাজিদের অবস্থা


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, শেষ জামানায় অকারণে হাজিদের সংখ্যা বৃদ্ধি পাবে। তখন তাদের জন্য হজযাত্রা সহজ হয়ে যাবে। রিজিকে প্রশস্ততা থাকবে। কিন্তু তারা হজ থেকে ফিরবে সম্পূর্ণ বঞ্চিত অবস্থায়। তারা হজের উদ্দেশ্যে সফর করবে বটে কিন্তু পাশেই তাদের প্রতিবেশী বিপদে কাতরাতে থাকবে কিন্তু সে সামান্য সময়ের জন্যও তাকে সমবেদনা জানানোর ফুরসত পাবে না।

টিকাঃ
[৫১৭] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/২২৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 তাওবার দরজা বন্ধ হবে না

📄 তাওবার দরজা বন্ধ হবে না


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, জান্নাতের আটটি দরজা রয়েছে, যার সবগুলোই একসময় খোলা হয় আবার আরেক সময় বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তাওবার দরজা কখনো বন্ধ হয় না। তাতে সবসময় একজন ফেরেশতা নিয়োজিত রয়েছেন।

টিকাঃ
[৫১৮] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/২৪৯

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00