📄 বিনয় ও অহংকার
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে বিনীত হয়ে যায় আল্লাহ কেয়ামতের দিন তাকে সম্মানিত করবেন। আর যে ব্যক্তি বড়াই করে আল্লাহ কেয়ামতের দিন তাকে অপমান করবেন।
টিকাঃ
[৫১১] তানবিহুল গাফিলিন, ১৪৩
📄 সে নিজের আমল বরবাদ করে দিলো
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. এক লোককে বলতে শোনেন যে, আমি গতরাতে সুরা বাকারা তেলাওয়াত করেছি। তখন তিনি বলেন, লোকদেরকে দেখিয়ে সে নিজের আমলটাকে বরবাদ করে দিলো。
টিকাঃ
[৫১২] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/৯৮
📄 নিরাশা ও অহংকার
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, আল্লাহর ব্যাপারে নৈরাশ্য এবং লোকদের থেকে অহংকার, ধ্বংসের জন্য এ দুটিই যথেষ্ট。
টিকাঃ
[৫১৩] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/১৭৬
📄 ছত্রিশা
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. যখন যুবকদেরকে ইলম অর্জন করতে দেখতেন তখন বলতেন, স্বাগত তাদের যারা প্রজ্ঞার ঝরনাধারা, অন্ধকারের আলোকবর্তিকা, যাদের পোশাক-আশাক জীর্ণ এবং পুরাতন কিন্তু তাদের অন্তরগুলো নতুন এবং যারা সমাজের পাপাচারে না জড়িয়ে নিজেদেরকে ঘরে আবদ্ধ করে রাখে। তারা তো হলো প্রতিটি গোত্রের একেকটি সুগন্ধি ফুল。
টিকাঃ
[৫১৪] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/৬২