📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 জবানের কারাগার

📄 জবানের কারাগার


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, আল্লাহর শপথ! যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, জবানের জন্য যে পরিমাণ লম্বা কারাগারের প্রয়োজন অন্যকিছুর জন্য তেমন কারাগারের প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, হে জবান! তুমি ভালো কথা বলো, তাহলে কল্যাণ অর্জন করতে পারবে আর মন্দ বলা থেকে চুপ থাকো, তাহলে নিরাপদ থাকবে এবং লজ্জিত হবে না。

টিকাঃ
[৫০৯] ইহইয়াউ উলুমিদ্দিন, ৩/২৫১-২৫২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যে অল্প সম্পদ যথেষ্ট হয়ে যায়

📄 যে অল্প সম্পদ যথেষ্ট হয়ে যায়


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, প্রতিদিন একজন ফেরেশতা উচ্চৈঃস্বরে আহ্বান করে বলেন, হে বনি আদম! যে সামান্য সম্পদ তোমার জন্য যথেষ্ট হয়ে যায় তা সেই অঢেল সম্পদ থেকে উত্তম যা তোমাকে পথভ্রষ্ট করে দেয়।

টিকাঃ
[৫১০] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/১৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 বিনয় ও অহংকার

📄 বিনয় ও অহংকার


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে বিনীত হয়ে যায় আল্লাহ কেয়ামতের দিন তাকে সম্মানিত করবেন। আর যে ব্যক্তি বড়াই করে আল্লাহ কেয়ামতের দিন তাকে অপমান করবেন।

টিকাঃ
[৫১১] তানবিহুল গাফিলিন, ১৪৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সে নিজের আমল বরবাদ করে দিলো

📄 সে নিজের আমল বরবাদ করে দিলো


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. এক লোককে বলতে শোনেন যে, আমি গতরাতে সুরা বাকারা তেলাওয়াত করেছি। তখন তিনি বলেন, লোকদেরকে দেখিয়ে সে নিজের আমলটাকে বরবাদ করে দিলো。

টিকাঃ
[৫১২] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/৯৮

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00