📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আলেম, ছাত্র ও মূর্খ

📄 আলেম, ছাত্র ও মূর্খ


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, তুমি আলেম হও, নয়তো ছাত্র হও, এর মধ্যবর্তী কিছু হয়ো না। কারণ এর মাঝের শ্রেণির নাম হলো মূর্খ। নিশ্চয়ই ফেরেশতারা ওই ব্যক্তির জন্য নিজেদের ডানা বিছিয়ে দেন, যে আল্লাহ তাআলার ফয়সালায় সন্তুষ্ট থেকে ইলম অন্বেষণ করে থাকে。

টিকাঃ
[৫০৫] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/৩৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 প্রজ্ঞা ও রহমত

📄 প্রজ্ঞা ও রহমত


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, সেই মজলিস কতই-না উত্তম যাতে হিকমাহ চর্চা হয়। এমন মজলিসের ওপর তো আল্লাহর রহমত নাজিল হয়ে থাকে।

টিকাঃ
[৫০৬] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/৬০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 রাজদরবারে যাওয়া

📄 রাজদরবারে যাওয়া


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, লোকেরা নিজেদের দ্বীন-ধর্ম নিয়ে রাজাবাদশাদের দরবারে যায় আর বেদ্বীন হয়ে বের হয়ে আসে। তার নিকট এর ব্যাখ্যা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, কারণ ওই ব্যক্তি তখন আল্লাহর ফয়সালায় অসন্তুষ্ট হয়ে বাদশাহর প্রতি তোষামোদ করে থাকে。

টিকাঃ
[৫০৭] ইহইয়াউ উলুমিদ্দিন, ২/২২৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মৃত্যু উত্তম

📄 মৃত্যু উত্তম


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, ব্যক্তি সদাচারী হোক কিংবা পাপাচারী সর্বাবস্থায় মৃত্যুই হলো তার জন্য কল্যাণকর। যদি সে সদাচারী হয় তাহলে তার জন্য রয়েছে আল্লাহর এ বাণী,
আর যা আল্লাহর নিকট রয়েছে, তা সৎকর্মশীলদের জন্য উত্তম। (সুরা আলে ইমরান, ১৯৮)
আর যদি সে অসদাচারী হয় তাহলে তার ব্যাপারে আল্লাহর এ বাণী অপেক্ষা করছে,
আমি তো তাদেরকে অবকাশ দিই, যাতে করে তারা আরও বেশি পাপ করতে পারে। বস্তুত তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। (সুরা আলে ইমরান, ১৭৮)

টিকাঃ
[৫০৮] তানবিহুল গাফিলিন, ২৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00