📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মৃত্যু তার পেছনে দাঁড়িয়ে

📄 মৃত্যু তার পেছনে দাঁড়িয়ে


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, আমি সেই ব্যক্তিকে দেখে আশ্চর্য হই যে, হাসিতামাশা করছে আর তার পেছনেই অপেক্ষা করছে জাহান্নাম। আর আমি আনন্দে উৎফুল্ল সেই ব্যক্তিকে দেখে আশ্চর্য হই, যার পেছনে অপেক্ষা করছে মৃত্যু।

টিকাঃ
[৫০০] শারানি কৃত তানবিহুল মুগতাররিন, ২৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মৃত্যুর তোহফা

📄 মৃত্যুর তোহফা


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, দুনিয়ার নির্মল বিষয়গুলো বিদায় নিয়ে নিয়েছে, এখন কেবল ময়লা-আবর্জনা বাকি আছে। তাই প্রতিটি মুসলমানের জন্য মৃত্যু এখন হয়ে গেছে এক তোহফা。

টিকাঃ
[৫০১] প্রাগুক্ত, পৃ. ২৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 দুনিয়ার জন্য ইলম শেখা

📄 দুনিয়ার জন্য ইলম শেখা


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, শীঘ্রই সেই যুগ চলে আসবে যখন অন্তরের মিষ্টতা মানুষের কাছে লবণাক্ত মনে হবে। সে সময় না আলেম আর না ছাত্র, কেউই ইলমের মাধ্যমে উপকৃত হতে পারবে না। আলেমদের অন্তরসমূহ তখন লবণাক্ত জমিনের মতো হয়ে যাবে। আকাশের বৃষ্টির ফোঁটাও তাতে মিষ্টতা তৈরি করতে পারবে না। এই অবস্থা তখন হবে যখন আলেমরা দুনিয়ার লোভ-লালসার প্রতি ঝুঁকে পড়বে। পরকালের ওপর দুনিয়াকে প্রাধান্য দেবে। তখন আল্লাহ তাআলা তাদের থেকে প্রজ্ঞার ঝরনাধারা ছিনিয়ে নেবেন। তাদের অন্তর থেকে হেদায়েতের আলোকবর্তিকা নিভিয়ে দেবেন। তখনকার আলেমের সাথে তোমার সাক্ষাৎ হলে দেখতে পাবে, সে মুখে মুখে তোমাকে বলছে আল্লাহ তাআলাকে ভয় করার কথা, কিন্তু তার কাজকর্মে পাপাচার থাকবে দৃশ্যমান। সেই সময় মানুষের জিহ্বাগুলো হবে অত্যন্ত উর্বর কিন্তু অন্তরগুলো থাকবে বেশ অনুর্বর।
আল্লাহ তাআলার শপথ! যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, এই অবস্থা কেবল এই কারণেই তৈরি হবে যে, তখন শিক্ষকরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পাঠদান করবে না আর ছাত্ররাও আল্লাহর সন্তুষ্টির জন্য শিক্ষাগ্রহণ করবে না।

টিকাঃ
[৫০২] ইহইয়াউ উলুমিদ্দিন, ১/৮৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ফতোয়া এবং আমি জানি না বলা

📄 ফতোয়া এবং আমি জানি না বলা


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, লোকদের জিজ্ঞাসিত প্রতিটি বিষয়ে যে ফতোয়া দিয়ে দেয়, নিশ্চয়ই সে একটা পাগল।
তিনি আরও বলেন, আলেমের ঢাল হলো, এই কথা বলা যে, আমি জানি না।

টিকাঃ
[৫০৩] ইহইয়াউ উলুমিদ্দিন, ১/৯১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00