📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আমল করার জন্য কুরআন কারিম অবতীর্ণ করা হয়েছে

📄 আমল করার জন্য কুরআন কারিম অবতীর্ণ করা হয়েছে


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, আমল করার জন্য কুরআন অবতীর্ণ করা হয়েছে। তাই কুরআনের পঠনপাঠনকে তোমরা নিজেদের ব্যস্ততা হিসাবে গ্রহণ করো। শীঘ্রই এমন এক সম্প্রদায় আসবে, যারা তিরের মতো সোজা করে বিশুদ্ধভাবে কুরআন শিক্ষা লাভ করবে, কিন্তু জেনে রাখো, তারা তোমাদের উত্তম মানুষ নয়। যে ব্যক্তি আলেম হয়েছে বটে কিন্তু আমল করে না, সে হলো ওই অসুস্থ ব্যক্তির মতো, যে ওষুধপত্রের বিবরণ ভালো করেই জানে কিন্তু তা গ্রহণ করে না। তেমনইভাবে সে হলো ওই ক্ষুধার্ত ব্যক্তির মতো, যে খাবারের স্বাদ-গুণ বলতে পারে কিন্তু তা জোগাড় করার সামর্থ্য রাখে না। তার ব্যাপারে কুরআন কারিমে বলা হয়েছে,
وَ لَكُمُ الْوَيْلُ مِّمَّا تَصِفُوْنَ
তোমরা যা বলছ, তার জন্য তোমাদের দুর্ভোগ। (সুরা আম্বিয়া, ১৮)

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সঙ্গী তোমাকে কতটুকু ভালোবাসে

📄 সঙ্গী তোমাকে কতটুকু ভালোবাসে


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, যখন কারও সাথে তোমার পরিচয় ঘটবে তখন তাকে জিজ্ঞেস করবে না যে, তোমার প্রতি সে কতটুকু ভালোবাসা রাখে; বরং লক্ষ করবে তার প্রতি তুমি কতটুকু টান অনুভব করো। কারণ সে তোমার প্রতি যতটুকু টান অনুভব করবে তোমার মধ্যে তার প্রতি ততটুকু টানই থাকবে。

টিকাঃ
[৪৯৯] শারানি কৃত তানবিহুল মুগতাররিন, ২৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মৃত্যু তার পেছনে দাঁড়িয়ে

📄 মৃত্যু তার পেছনে দাঁড়িয়ে


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, আমি সেই ব্যক্তিকে দেখে আশ্চর্য হই যে, হাসিতামাশা করছে আর তার পেছনেই অপেক্ষা করছে জাহান্নাম। আর আমি আনন্দে উৎফুল্ল সেই ব্যক্তিকে দেখে আশ্চর্য হই, যার পেছনে অপেক্ষা করছে মৃত্যু।

টিকাঃ
[৫০০] শারানি কৃত তানবিহুল মুগতাররিন, ২৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মৃত্যুর তোহফা

📄 মৃত্যুর তোহফা


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, দুনিয়ার নির্মল বিষয়গুলো বিদায় নিয়ে নিয়েছে, এখন কেবল ময়লা-আবর্জনা বাকি আছে। তাই প্রতিটি মুসলমানের জন্য মৃত্যু এখন হয়ে গেছে এক তোহফা。

টিকাঃ
[৫০১] প্রাগুক্ত, পৃ. ২৭

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00