📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 জালেমকে সাহায্য করা

📄 জালেমকে সাহায্য করা


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, যে ব্যক্তি জুলুমের ক্ষেত্রে জালেমকে সাহায্য করে কিংবা জালেমকে এমন কোনো দলিল সংগ্রহ করে দেয় যার ফলে সে কোনো মুসলমানের হক আত্মসাৎ করার সুযোগ পায়, তাহলে সে আল্লাহর গজবের উপযুক্ত হয়ে যায়।

টিকাঃ
[৪৯৫] শারানি কৃত তানবিহুল মুগতাররিন, ৩৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 সাহাবায়ে কেরামের পরিচয়

📄 সাহাবায়ে কেরামের পরিচয়


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবিদের কাপড়চোপড় ছিল তোমাদের চেয়েও অমসৃণ, কিন্তু তাদের অন্তর ছিল তোমাদের চেয়েও কোমল। আর শীঘ্রই এমন এক যুগ আসবে, যার অধিবাসীদের কাপড়চোপড় হবে অত্যন্ত মসৃণ ও মোলায়েম আর তাদের অন্তরগুলো হবে পাষাণ।

টিকাঃ
[৪৯৬] প্রাগুক্ত, পৃ. ৮৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 ধনভাণ্ডার কোথায় রাখা হবে

📄 ধনভাণ্ডার কোথায় রাখা হবে


আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-কে জিজ্ঞেস করা হলো, বুদ্ধিমান কে? তার পরিচয় কী? তিনি বলেন, যে তার ধনসম্পদ এমন জায়গায় রেখেছে যেখানে কোনো পোকামাকড় তা নষ্ট করতে পারবে না। আর চোর-ডাকাতদের হাত সে পর্যন্ত পৌঁছতে পারবে না। অর্থাৎ যে আল্লাহর জন্য আমল করে জান্নাতে ধনভান্ডার গড়ে তোলে সেই হলো বুদ্ধিমান।

টিকাঃ
[৪৯৭] প্রাগুক্ত, পৃ. ১৩৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 ইলমের মর্যাদা

📄 ইলমের মর্যাদা


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, ইলম উঠিয়ে নেওয়া এবং আলেমদের মৃত্যুর পূর্বেই তোমরা ইলম শিখে নাও। যে সত্তার হাতে আমার প্রাণ তার শপথ! যারা আল্লাহর রাস্তায় শহিদ হয়ে মৃত্যুবরণ করে থাকে তারা আকাঙ্ক্ষা করবে, যদি আল্লাহ তাআলা তাদেরকে আলেম হিসাবে কেয়ামতের দিন ওঠাতেন!
আলেমদের মহান মর্যাদার কারণেই তারা এমনটি কামনা করবেন। আর এটা তো স্পষ্ট যে, কেউ মায়ের পেট থেকে আলেম হয়ে জন্মায় না; বরং অন্বেষণের মাধ্যমেই ইলম অর্জন করতে হয়।

টিকাঃ
[৪৯৮] ইহইয়াউ উলুমিদ্দিন, ১/১৫

ফন্ট সাইজ
15px
17px