📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মানুষের সাথে যেভাবে ওঠাবসা করবে

📄 মানুষের সাথে যেভাবে ওঠাবসা করবে


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, লোকজনের সাথে আপনারা শারীরিকভাবে ওঠাবসা করবেন, কিন্তু আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এমন কাজকর্মের ক্ষেত্রে তাদের থেকে অন্তরের দিক থেকে দূরে থাকবেন। তারা যা চায় সে বিষয়ে তাদের সাথে এমনভাবে সহমত পোষণ করবেন যাতে আপনাদের দ্বীন-ধর্ম ক্ষতির সম্মুখীন না হয়।

টিকাঃ
[৪৮৬] আয-যুহদুল কাবির, ক্রমিক নম্বর, ১৮৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সবর ও ইয়াকিন

📄 সবর ও ইয়াকিন


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, সবর হলো ঈমানের অর্ধেক আর ইয়াকিন হলো পূর্ণাঙ্গ ঈমান।

টিকাঃ
[৪৮৭] আয-যুহদুল কাবির, ক্রমিক নম্বর, ৯৮৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 কুরআন বহনকারী

📄 কুরআন বহনকারী


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, কুরআন কারিম বহনকারীর বৈশিষ্ট্য এমন হওয়া উচিত যে, রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকবে তখন সে হবে জাগ্রত আর দিনে মানুষ যখন পানাহারে লিপ্ত থাকবে তখন সে হবে উপোস। মানুষ যখন আনন্দ-উল্লাস করবে তখন সে হবে চিন্তামগ্ন আর তারা যখন হাসাহাসি করবে তখন সে থাকবে ক্রন্দনরত। তারা যখন একে অপরের সাথে আলাপ-আলোচনা করবে তখন সে থাকবে নিশ্চুপ-নীরব আর যখন তারা দম্ভ ও অহংকার করবে তখন সে হবে বিনয়ী।
কুরআন কারিমের অধিকারীকে হতে হবে ক্রন্দনকারী, বিজ্ঞ, চিন্তাশীল ও সহনশীল। সে হতে পারবে না রূঢ়ভাষী, গাফেল, উচ্চ আওয়াজি, কর্কশভাষী এবং কঠোর স্বভাবের অধিকারী।

টিকাঃ
[৪৮৮] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২০২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 কর্মশূন্য মানুষ

📄 কর্মশূন্য মানুষ


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, আমার বড় কষ্ট হয় ওই ব্যক্তিকে দেখে, যে না দুনিয়ার কোনো কাজে ব্যস্ত আছে আর না পরকালের কোনো আমল করছে।

টিকাঃ
[৪৮৯] আয-যুহদুল কাবির, ক্রমিক নম্বর, ৭৭৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00