📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মানুষের সব সম্পদই ক্রয় করা

📄 মানুষের সব সম্পদই ক্রয় করা


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, তোমাদের প্রত্যেকেই এমন অবস্থায় সকাল করে যে, সে হয়ে থাকে মেহমান আর তার হাতের সম্পদগুলো হয় ঋণ। এ মেহমানের একসময় বিদায় ঘটে যাবে আর ঋণের সম্পদগুলো প্রকৃত মালিকের নিকট সোপর্দ করে দেওয়া হবে।

টিকাঃ
[৪৮০] সিফাতুস সাফওয়া, ১/২১৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সমৃদ্ধ বাণী

📄 সমৃদ্ধ বাণী


এক ব্যক্তি হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-কে বলে, হে আবু আবদুর রহমান, আমাকে আপনি উপকারী ও সমৃদ্ধ কিছু বিষয় শিখিয়ে দিন। তিনি তখন বলেন, আল্লাহর ইবাদত করবে। তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। সবসময় কুরআনের সাথেই থাকবে। কেউ তোমার সামনে হক পেশ করলে তা গ্রহণ করবে। যদিও সম্পর্কের দিক থেকে সে হয় তোমার থেকে অনেক দূরের কেউও এবং তোমার ঘৃণার পাত্র। আর কেউ বাতিল বিষয় নিয়ে এলে তা প্রত্যাখ্যান করবে, যদিও সে হয় তোমার প্রিয় ও নিকটবর্তী কেউ।

টিকাঃ
[৪৮১] হিলয়াতুল আওলিয়া, ১/১৩৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 জবানের কারাগার

📄 জবানের কারাগার


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, কথার ভিত্তিতেই মানুষের ওপর বিপদ-আপদ আপতিত হয়ে থাকে।

টিকাঃ
[৪৮২] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২০২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ব্যক্তির অন্তর তার ধনভাণ্ডারের সাথেই থাকে

📄 ব্যক্তির অন্তর তার ধনভাণ্ডারের সাথেই থাকে


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, কেউ যদি তার ধনভান্ডারকে আকাশে রাখতে চায়, যেখানে কোনো পোকামাকড় তা খেতে পারবে না আর কেউ তা চুরিও করতে পারবে না, তাহলে সে যেন তা করে। ব্যক্তির অন্তর তার ধনভান্ডারের সাথেই থাকে।

টিকাঃ
[৪৮৩] সিফাতুস সাফওয়া, ১/২১৯

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00