📄 ইলম ভুলে যাওয়া
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, গুনাহ হলো ইলম ভুলে যাওয়ার এক কারণ。
টিকাঃ
[৪৭৮] সিফাতুস সাফওয়া, ১/২১৮
📄 মনের আগ্রহ
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, মানুষের মন বিভিন্ন সময়ে উদ্যম এবং আগ্রহী অবস্থায় থাকে আবার কোনো কোনো সময় তাতে ক্লান্তি ও অবসাদ তৈরি হয়। মনের সেই উদ্যম ও আগ্রহের অবস্থাকে সুবর্ণ সুযোগ হিসাবে কাজে লাগাও আর ক্লান্তির সময়ে তাকে ছেড়ে দাও。
টিকাঃ
[৪৭৯] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১২২
📄 মানুষের সব সম্পদই ক্রয় করা
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, তোমাদের প্রত্যেকেই এমন অবস্থায় সকাল করে যে, সে হয়ে থাকে মেহমান আর তার হাতের সম্পদগুলো হয় ঋণ। এ মেহমানের একসময় বিদায় ঘটে যাবে আর ঋণের সম্পদগুলো প্রকৃত মালিকের নিকট সোপর্দ করে দেওয়া হবে।
টিকাঃ
[৪৮০] সিফাতুস সাফওয়া, ১/২১৯
📄 সমৃদ্ধ বাণী
এক ব্যক্তি হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-কে বলে, হে আবু আবদুর রহমান, আমাকে আপনি উপকারী ও সমৃদ্ধ কিছু বিষয় শিখিয়ে দিন। তিনি তখন বলেন, আল্লাহর ইবাদত করবে। তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। সবসময় কুরআনের সাথেই থাকবে। কেউ তোমার সামনে হক পেশ করলে তা গ্রহণ করবে। যদিও সম্পর্কের দিক থেকে সে হয় তোমার থেকে অনেক দূরের কেউও এবং তোমার ঘৃণার পাত্র। আর কেউ বাতিল বিষয় নিয়ে এলে তা প্রত্যাখ্যান করবে, যদিও সে হয় তোমার প্রিয় ও নিকটবর্তী কেউ।
টিকাঃ
[৪৮১] হিলয়াতুল আওলিয়া, ১/১৩৪