📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 জ্ঞানের ধারাবাধারা

📄 জ্ঞানের ধারাবাধারা


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, আপনারা হয়ে যান জ্ঞানের ঝরনাধারা ও হেদায়েতের বাতি। ঘরের পাটি (অর্থাৎ সবসময় ঘরে অবস্থান করুন) ও রাতের বাতি। অন্তরের আলোকবর্তিকা। জীর্ণশীর্ণ কাপড় পরিহিত মানুষ। তাহলে আপনারা আকাশের অধিবাসীদের নিকট পরিচিত হয়ে যাবেন। যদিও থাকবেন দুনিয়ার অধিবাসীদের নিকট অপরিচিত。

টিকাঃ
[৪৭৬] সিফাতুস সাফওয়া, ১/২১৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মুমিনের শাস্তি

📄 মুমিনের শাস্তি


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের আগে মুমিন কখনো প্রকৃত শান্তি লাভ করতে পারে না。

টিকাঃ
[৪৭৭] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১২৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ইলম ভুলে যাওয়া

📄 ইলম ভুলে যাওয়া


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, গুনাহ হলো ইলম ভুলে যাওয়ার এক কারণ。

টিকাঃ
[৪৭৮] সিফাতুস সাফওয়া, ১/২১৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মনের আগ্রহ

📄 মনের আগ্রহ


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, মানুষের মন বিভিন্ন সময়ে উদ্যম এবং আগ্রহী অবস্থায় থাকে আবার কোনো কোনো সময় তাতে ক্লান্তি ও অবসাদ তৈরি হয়। মনের সেই উদ্যম ও আগ্রহের অবস্থাকে সুবর্ণ সুযোগ হিসাবে কাজে লাগাও আর ক্লান্তির সময়ে তাকে ছেড়ে দাও。

টিকাঃ
[৪৭৯] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১২২

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00