📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 নিজেকেই তিরস্কারের উপযুক্ত করে ফেলো

📄 নিজেকেই তিরস্কারের উপযুক্ত করে ফেলো


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, মানুষ অন্যদেরকে ভালো ভালো কথা বলে, তবে তাদের মধ্যে যার কথা এবং কাজে মিল রয়েছে সেই হলো সবচেয়ে ভাগ্যবান। আর যার কথা ও কাজে মিল নেই, সে মূলত নিজেকেই তিরস্কারের উপযুক্ত করে ফেলে।

টিকাঃ
[৪৭০] সিফাতুস সাফওয়া, ১/২১৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 দুনিয়ার ক্ষতিসাধন

📄 দুনিয়ার ক্ষতিসাধন


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, যে ব্যক্তি দুনিয়া কামনা করে সে আখেরাতকে ক্ষতিগ্রস্ত করে ফেলে আর যে ব্যক্তি আখেরাত কামনা করে তার দুনিয়া ক্ষতির সম্মুখীন হয়ে যায়। তাই আপনারা এ চিরস্থায়ী জগতের জন্য এই ক্ষণস্থায়ী জগতের ক্ষতিসাধন করুন।

টিকাঃ
[৪৭১] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১২৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 উপদেশদানের সময়

📄 উপদেশদানের সময়


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, ততক্ষণ পর্যন্ত লোকদের সামনে আলোচনা করো যতক্ষণ তারা উৎসুক দৃষ্টি নিয়ে উৎকর্ণ হয়ে তোমার আলোচনা শ্রবণ করে থাকে। এরপর যখন তাদের মধ্যে ক্লান্তি চলে আসতে দেখবে তখন আলোচনা বন্ধ করে দেবে。

টিকাঃ
[৪৭২] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ১/১০৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি এবং নিজেকে তার ওপর সমর্পণ

📄 আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি এবং নিজেকে তার ওপর সমর্পণ


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, জ্বলন্ত অঙ্গার নেভা পর্যন্ত তা নিয়ে থাকাটা আল্লাহ তাআলার ফয়সালার ব্যাপারে এই কথা বলার চেয়েও উত্তম যে, আফসোস! যদি এমনটি না হতো。

টিকাঃ
[৪৭৩] হিলয়াতুল আউলিয়া, ১/১২৭

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00