📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 প্রশস্ততার জন্য দুআ

📄 প্রশস্ততার জন্য দুআ


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, হে আল্লাহ! আপনি দুনিয়াকে আমার জন্য প্রশস্ত করে দিন। তবে এ ব্যাপারে আমাকে বিমুখ করে তুলুন।

টিকাঃ
[৪৫৯] আল-ইকদুল ফারিদ, ৩/১৮২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ধনাঢ্যতা ও কপটতা

📄 ধনাঢ্যতা ও কপটতা


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, পানি যেভাবে উদ্ভিদ উৎপন্ন করে, ধনাঢ্যতা সেভাবেই অন্তরের মধ্যে কপটতা তৈরি করে।

টিকাঃ
[৪৬০] আল-ইসতিকামা, ১/৩০৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মানুষের বিবেকবুদ্ধিতে যা ধরে

📄 মানুষের বিবেকবুদ্ধিতে যা ধরে


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, কেউ লোকদের সামনে যদি এমন বিষয় আলোচনা করে যা তাদের বিবেকবুদ্ধি ধারণা করতে পারে না, তাহলে সেটা তাদের কতকের জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়াবে।

টিকাঃ
[৪৬১] আল-ইসতিকামা, ২/১৬০; সহিহ মুসলিমের ভূমিকা।

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 অন্তরের রোগ-ব্যাধি

📄 অন্তরের রোগ-ব্যাধি


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, তোমরা লক্ষ করলে দেখবে, কাফেররা দেহের দিক থেকে অনেক সুস্থ কিন্তু অন্তরের দিক থেকে মৃত, পক্ষান্তরে মুমিনদেরকে দেখতে পাবে অন্তরের দিক থেকে তারা সবচেয়ে সুস্থ আর দেহের দিক থেকে সবচেয়ে অসুস্থ! আল্লাহর কসম, যদি তোমাদের অন্তরগুলো অসুস্থ হয়ে পড়ে আর দেহগুলো সুস্থ থাকে, তাহলে তোমরা আল্লাহ তাআলার নিকট কুৎসিত ও নিকৃষ্ট মানুষের চেয়েও হালকা হয়ে যাবে।

টিকাঃ
[৪৬২] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১২২

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00