📄 অন্তরের কুমন্ত্রণা
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, অন্তরের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকবে। তোমার অন্তরে কোনো বিষয়ের ব্যাপারে সন্দেহ দেখা দিলে সেটাও দূরে ছুঁড়ে ফেলবে।
টিকাঃ
[৪৫৭] হিলয়াতুল আউলিয়া, ১/১৩৫
📄 ভালোকে ভালো বলে জানা
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে, যে সৎকাজের আদেশ করে না এবং অসৎকাজ থেকে নিষেধ করে না।
তিনি আরও বলেন, বরং সেই ব্যক্তিও ধ্বংস হয়ে গেছে, অন্তর থেকে যে ভালোকে ভালো বলে মনে করে না এবং মন্দকে আপত্তিকর ভাবে না।
টিকাঃ
[৪৫৮] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১২২
📄 প্রশস্ততার জন্য দুআ
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, হে আল্লাহ! আপনি দুনিয়াকে আমার জন্য প্রশস্ত করে দিন। তবে এ ব্যাপারে আমাকে বিমুখ করে তুলুন।
টিকাঃ
[৪৫৯] আল-ইকদুল ফারিদ, ৩/১৮২
📄 ধনাঢ্যতা ও কপটতা
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, পানি যেভাবে উদ্ভিদ উৎপন্ন করে, ধনাঢ্যতা সেভাবেই অন্তরের মধ্যে কপটতা তৈরি করে।
টিকাঃ
[৪৬০] আল-ইসতিকামা, ১/৩০৮