📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 কুরসির চাবিকাঠি

📄 কুরসির চাবিকাঠি


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, নবুয়তের পর কুফরির একমাত্র চাবি হলো, তাকদিরকে অস্বীকার করা।

টিকাঃ
[৪৫৪] আল-ইকদুল ফারিদ, ২/২০৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সুন্নতের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন

📄 সুন্নতের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, দ্বীনের মধ্যে নতুন কোনো বিষয় উদ্ভাবনের জন্য গভীর চিন্তাভাবনা করার পরিবর্তে উত্তম হলো, সুন্নতের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করা।

টিকাঃ
[৪৫৫] আল-ইসতিকামা, ১/২৫৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 নফসের চাহিদা অনুশোচনা তৈরি করে

📄 নফসের চাহিদা অনুশোচনা তৈরি করে


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, সত্য অনেক ভারী ও তিক্ত। আর বাতিল বেশ হালকা, মহামারীর মতো তা দ্রুত ছড়িয়ে পড়ে। নফসের এমন বহু চাহিদা রয়েছে যা ব্যক্তিকে দীর্ঘ অনুশোচনায় ফেলে দিয়ে থাকে।

টিকাঃ
[৪৫৬] সিফাতুস সাফওয়া, ১/২২০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 অন্তরের কুমন্ত্রণা

📄 অন্তরের কুমন্ত্রণা


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, অন্তরের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকবে। তোমার অন্তরে কোনো বিষয়ের ব্যাপারে সন্দেহ দেখা দিলে সেটাও দূরে ছুঁড়ে ফেলবে।

টিকাঃ
[৪৫৭] হিলয়াতুল আউলিয়া, ১/১৩৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00