📄 মৃতদের প্রতি সদাচরণ
মৃতদের প্রতি সদাচরণের একটি পন্থা হলো, মৃত পিতা যাদের সাথে সম্পর্ক রাখতেন তাদের সাথে সম্পর্ক রাখা।
টিকাঃ
[৪৫৩] আল-ইকদুল ফারিদ, ২/১৫৭
📄 কুরসির চাবিকাঠি
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, নবুয়তের পর কুফরির একমাত্র চাবি হলো, তাকদিরকে অস্বীকার করা।
টিকাঃ
[৪৫৪] আল-ইকদুল ফারিদ, ২/২০৭
📄 সুন্নতের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, দ্বীনের মধ্যে নতুন কোনো বিষয় উদ্ভাবনের জন্য গভীর চিন্তাভাবনা করার পরিবর্তে উত্তম হলো, সুন্নতের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করা।
টিকাঃ
[৪৫৫] আল-ইসতিকামা, ১/২৫৫
📄 নফসের চাহিদা অনুশোচনা তৈরি করে
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, সত্য অনেক ভারী ও তিক্ত। আর বাতিল বেশ হালকা, মহামারীর মতো তা দ্রুত ছড়িয়ে পড়ে। নফসের এমন বহু চাহিদা রয়েছে যা ব্যক্তিকে দীর্ঘ অনুশোচনায় ফেলে দিয়ে থাকে।
টিকাঃ
[৪৫৬] সিফাতুস সাফওয়া, ১/২২০