📄 ইলম উঠিয়ে নেওয়ার পূর্বে
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, ইলম উঠিয়ে নেওয়ার পূর্বেই তোমরা তা শিখে নাও।
টিকাঃ
[৪৫২] আল-ইকদুল ফারিদ, ২/৮৩
📄 মৃতদের প্রতি সদাচরণ
মৃতদের প্রতি সদাচরণের একটি পন্থা হলো, মৃত পিতা যাদের সাথে সম্পর্ক রাখতেন তাদের সাথে সম্পর্ক রাখা।
টিকাঃ
[৪৫৩] আল-ইকদুল ফারিদ, ২/১৫৭
📄 কুরসির চাবিকাঠি
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, নবুয়তের পর কুফরির একমাত্র চাবি হলো, তাকদিরকে অস্বীকার করা।
টিকাঃ
[৪৫৪] আল-ইকদুল ফারিদ, ২/২০৭
📄 সুন্নতের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, দ্বীনের মধ্যে নতুন কোনো বিষয় উদ্ভাবনের জন্য গভীর চিন্তাভাবনা করার পরিবর্তে উত্তম হলো, সুন্নতের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করা।
টিকাঃ
[৪৫৫] আল-ইসতিকামা, ১/২৫৫