📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ঈমানের শেষ সীমানা

📄 ঈমানের শেষ সীমানা


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, তাকওয়া হলো ঈমানের শেষ সীমানা। সর্বোত্তম দ্বীন হলো, আল্লাহর জিকির থেকে অন্তর খালি না হওয়া।
আল্লাহ তাআলা আকাশ থেকে পৃথিবীর প্রতি যে নির্দেশনা অবতীর্ণ করেছেন, যে ব্যক্তি তাতে সন্তুষ্ট থাকে সে অবশ্যই ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি জান্নাত কামনা করে সে যেন আল্লাহর নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে কারও তিরস্কারের ভয় না করে।

টিকাঃ
[৪৪৮] আয-যুহদুল কাবির, ক্রমিক নম্বর, ৮২৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 তিনটি বিষয়ের মাধ্যমে জান্নাতে প্রবেশ করা

📄 তিনটি বিষয়ের মাধ্যমে জান্নাতে প্রবেশ করা


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, যার মধ্যে তিনটি বিষয় পাওয়া যাবে সে জান্নাতে প্রবেশ করবে: ১. আল্লাহর হকের কথা জেনে নিজের ওপর তা বাস্তবায়নে বিলম্ব না করা। ২. প্রকাশ্যে যেভাবে উত্তম আমল করে থাকে গোপনেও সেভাবেই তা করা। ৩. আল্লাহর রাস্তায় দান-সদাকা করা।

টিকাঃ
[৪৪৯] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ৩/১৮২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 নিকটবর্তীদের দলভুক্ত হওয়া

📄 নিকটবর্তীদের দলভুক্ত হওয়া


এক ব্যক্তি আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-কে বলে, কেয়ামতের দিন আমি ডানপন্থীদের অন্তর্ভুক্ত হতে চাই না; বরং আমি চাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে। তখন আবদুল্লাহ বিন মাসউদ রা. বলেন, আমি এমন এক ব্যক্তির কথা জানি, যে মৃত্যুর পর পুনরায় জীবিতই হতে চায় না। এর মাধ্যমে তিনি নিজেকেই বোঝাচ্ছিলেন।

টিকাঃ
[৪৫০] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৯৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 জান্নাত ও জাহান্নামের মাঝে

📄 জান্নাত ও জাহান্নামের মাঝে


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, যদি আমাকে জান্নাত-জাহান্নামের মাঝে দাঁড় করিয়ে বলা হয়, এ দুটির কোনো একটিতে যাওয়া তুমি পছন্দ করো নাকি এখানেই মাটির সাথে মিশে যেতে পছন্দ করো? তাহলে আমি মাটির সাথে মিশে যাওয়াটাই পছন্দ করব।

টিকাঃ
[৪৫১] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১২১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00