📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 দুনিয়ার যা-কিছু ছিল তার সব চলে গেছে

📄 দুনিয়ার যা-কিছু ছিল তার সব চলে গেছে


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, দুনিয়ার যা-কিছু ভালো ছিল তার সব চলে গেছে। এখন কেবল ময়লা-আবর্জনা বাকি আছে। তাই এ অবস্থায় মৃত্যুই প্রতিটি মুসলমানের জন্য তোহফা।

টিকাঃ
[৪৪৬] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১২০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 মজবুতভাবে দ্বীন আঁকড়ে থাকা

📄 মজবুতভাবে দ্বীন আঁকড়ে থাকা


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, আল্লাহর শপথ, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই! কেউ যদি সকাল-সন্ধ্যা ইসলামের ওপর অতিবাহিত করে, তাহলে দুনিয়ার কোনো বিপদই তার জন্য ক্ষতিকর নয়।

টিকাঃ
[৪৪৭] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১২০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 ঈমানের শেষ সীমানা

📄 ঈমানের শেষ সীমানা


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, তাকওয়া হলো ঈমানের শেষ সীমানা। সর্বোত্তম দ্বীন হলো, আল্লাহর জিকির থেকে অন্তর খালি না হওয়া।
আল্লাহ তাআলা আকাশ থেকে পৃথিবীর প্রতি যে নির্দেশনা অবতীর্ণ করেছেন, যে ব্যক্তি তাতে সন্তুষ্ট থাকে সে অবশ্যই ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি জান্নাত কামনা করে সে যেন আল্লাহর নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে কারও তিরস্কারের ভয় না করে।

টিকাঃ
[৪৪৮] আয-যুহদুল কাবির, ক্রমিক নম্বর, ৮২৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 তিনটি বিষয়ের মাধ্যমে জান্নাতে প্রবেশ করা

📄 তিনটি বিষয়ের মাধ্যমে জান্নাতে প্রবেশ করা


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, যার মধ্যে তিনটি বিষয় পাওয়া যাবে সে জান্নাতে প্রবেশ করবে: ১. আল্লাহর হকের কথা জেনে নিজের ওপর তা বাস্তবায়নে বিলম্ব না করা। ২. প্রকাশ্যে যেভাবে উত্তম আমল করে থাকে গোপনেও সেভাবেই তা করা। ৩. আল্লাহর রাস্তায় দান-সদাকা করা।

টিকাঃ
[৪৪৯] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ৩/১৮২

ফন্ট সাইজ
15px
17px