📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 অনর্থক কথাবার্তা

📄 অনর্থক কথাবার্তা


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, কথা বলার ব্যাপারে আমি তোমাদেরকে ইতিপূর্বেও সতর্ক করে দিয়েছি। যতটুকু কথা বললে প্রয়োজন পূরণ হয়ে যায় ততটুকু কথা বলাই তো যথেষ্ট।

টিকাঃ
[৪৩] ইহইয়াউ উলুমিদ্দিন সূত্রে রিসালাতুল মুসতারশিদিন, টীকা, পৃ. ১১৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 অন্তর ও ইহসান

📄 অন্তর ও ইহসান


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, সৃষ্টিগতভাবে মানুষের অন্তরে সেই ব্যক্তির প্রতি ভালোবাসা তৈরি করে দেওয়া হয়েছে যে তার প্রতি অনুগ্রহ করে থাকে।

টিকাঃ
[৪৪৪] রিসালাতুল মুসতারশিদিন, ১৮০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সন্তুষ্টি

📄 সন্তুষ্টি


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, ঘরে ফিরে পরিবারের লোকদেরকে ভালো অবস্থায় দেখি নাকি কোনো বিপদে আক্রান্ত দেখি, তার কোনো পরোয়া আমি করি না। যে অবস্থায় থাকি না কেন কখনো তার বিপরীত অবস্থায় উন্নীত হওয়ার আকাঙ্ক্ষা আমি করি না। (অর্থাৎ আল্লাহ তাআলা যে অবস্থায়ই রাখেন আমি তাতে সন্তুষ্ট থাকি।)

টিকাঃ
[৪৪৫] সিফাতুস সাফওয়া, ১/২১৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 দুনিয়ার যা-কিছু ছিল তার সব চলে গেছে

📄 দুনিয়ার যা-কিছু ছিল তার সব চলে গেছে


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, দুনিয়ার যা-কিছু ভালো ছিল তার সব চলে গেছে। এখন কেবল ময়লা-আবর্জনা বাকি আছে। তাই এ অবস্থায় মৃত্যুই প্রতিটি মুসলমানের জন্য তোহফা।

টিকাঃ
[৪৪৬] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১২০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00