📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 জ্ঞানের চাদরে আবৃত করা

📄 জ্ঞানের চাদরে আবৃত করা


এক ব্যক্তি এসে হজরত আবু জর রা.-কে বলে, আমি তো ইলম অর্জন করতে চাই, তবে আশঙ্কা হয়, একসময় তা ভুলে যাব এবং সে অনুযায়ী আমল করতে পারব না। তখন তিনি বলেন, মূর্খতার চাদর জড়ানোর চেয়ে উত্তম হলো জ্ঞানের চাদরে নিজেকে আবৃত করে নেওয়া।

টিকাঃ
[৪৩১] তানবিহুল গাফিলিন, পৃ. ৩৩৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 কীটাদির ঘাঁটি

📄 কীটাদির ঘাঁটি


আবু জর রা.-এর অতি সাধারণ জীবনযাপনের কারণে তার স্ত্রী উম্মে জর একদিন তাকে তিরস্কার করেন। আবু জর রা. তখন বলেন, উম্মে জর! শোনো, আমাদের সামনে রয়েছে কাঁটাদার এক ঘাঁটি। যে ব্যক্তির বোঝা হালকা হবে সে এ ঘাঁটি ওই ব্যক্তির চেয়ে অতি সহজে পার হতে পারবে যার বোঝা হবে অনেক ভারী।

টিকাঃ
[৪৩২] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৮৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00