📄 কারা ভালো আর কারা মন্দ
আবু জর রা. বলেন, যারা ঘোড়ার খুর লাগায় আমি তাদের চেয়ে আরও ভালো করে লোকজনকে চিনি। তাদের সর্বোত্তম শ্রেণি হলো, দুনিয়াবিমুখরা আর সবচেয়ে নিকৃষ্ট হলো, ওই সকল লোকেরা যারা প্রয়োজনের অতিরিক্ত দুনিয়া গ্রহণ করে থাকে।
টিকাঃ
[৪২৯] তানবিহুল গাফিলিন, পৃ. ১৬৯
📄 আকাঙ্ক্ষা
আবু জর রা. বলেন, হায়, যদি আমি কোনো গাছ হতাম, লোকেরা যা কেটে ফেলত! হায়, যদি আমাকে সৃষ্টিই না করা হতো।
টিকাঃ
[৪৩০] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৮২
📄 জ্ঞানের চাদরে আবৃত করা
এক ব্যক্তি এসে হজরত আবু জর রা.-কে বলে, আমি তো ইলম অর্জন করতে চাই, তবে আশঙ্কা হয়, একসময় তা ভুলে যাব এবং সে অনুযায়ী আমল করতে পারব না। তখন তিনি বলেন, মূর্খতার চাদর জড়ানোর চেয়ে উত্তম হলো জ্ঞানের চাদরে নিজেকে আবৃত করে নেওয়া।
টিকাঃ
[৪৩১] তানবিহুল গাফিলিন, পৃ. ৩৩৮
📄 কীটাদির ঘাঁটি
আবু জর রা.-এর অতি সাধারণ জীবনযাপনের কারণে তার স্ত্রী উম্মে জর একদিন তাকে তিরস্কার করেন। আবু জর রা. তখন বলেন, উম্মে জর! শোনো, আমাদের সামনে রয়েছে কাঁটাদার এক ঘাঁটি। যে ব্যক্তির বোঝা হালকা হবে সে এ ঘাঁটি ওই ব্যক্তির চেয়ে অতি সহজে পার হতে পারবে যার বোঝা হবে অনেক ভারী।
টিকাঃ
[৪৩২] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৮৫