📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আপনাদের সামান্যপাত্র কোথায়

📄 আপনাদের সামান্যপাত্র কোথায়


এক ব্যক্তি হজরত আবু জর রা.-এর ঘরে প্রবেশ করে চারদিকে নজর বুলাতে থাকে। তারপর সে বলে, হায় আবু জর! আপনাদের ঘরের আসবাবপত্র কোথায়? আবু জর রা. বলেন, আমাদের জন্য তো রয়েছে এমন এক ঘর, যেখানে আমরা আমাদের উত্তম মালসামানা জমা করে থাকি (অর্থাৎ আমাদের জন্য পরকালীন নিবাস রয়েছে। যেখানে আমরা নিজেদের আমল পাঠিয়ে থাকি)। ওই লোকটি তখন বলে, সেটা তো বুঝলাম। তবে যতদিন দুনিয়াতে আছেন ততদিন তো অবশ্যই আপনার কিছু সামানাপত্রের প্রয়োজন রয়েছে! হজরত আবু জর রা. বলেন, যিনি ঘরের প্রকৃত মালিক তিনিই তো আমাদেরকে এখানে চিরকাল রাখবেন না।

টিকাঃ
[৪২৬] সিফাতুস সাফওয়া, ১/৩০৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আমি তখন গোলাম হয়ে যাব

📄 আমি তখন গোলাম হয়ে যাব


হজরত উসমান ইবনে আফফান রা. একবার নিজের এক গোলামকে দিয়ে হজরত আবু জর রা.-এর নিকট কিছু অর্থসম্পদ পাঠান। পাঠানোর সময় গোলামকে বলে দেন, আবু জর রা. যদি এ সম্পদ গ্রহণ করেন তবে তুমি স্বাধীন হয়ে যাবে। গোলাম সে সম্পদ নিয়ে হজরত আবু জর রা.-এর নিকট পেশ করে। কিন্তু তিনি তা গ্রহণ করতে অসম্মতি জানান। গোলাম তখন বলে, হজরত! আপনি যদি তা গ্রহণ করেন তাহলে আমি আজাদ হয়ে যেতে পারব। আবু জর রা. তখন বলেন, বুঝলাম তুমি আজাদ হয়ে যাবে, কিন্তু আমি তখন (উসমান রা.-এর) গোলাম হয়ে যাব।

টিকাঃ
[৪২৭] শারানি কৃত তানবিল মুগতাররিন, ১৪৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যেদিন আমি দরিদ্র হয়ে যাব

📄 যেদিন আমি দরিদ্র হয়ে যাব


আবু জর রা. বলেন, তোমাদেরকে কি আমি সেদিনের কথা জানিয়ে দেবো না, যেদিন আমি দরিদ্র হয়ে যাব? যেদিন আমাকে কবরে রেখে আসা হবে, সেদিন আমি দরিদ্র হয়ে যাব।

টিকাঃ
[৪২৮] ইহইয়াউ উলুমিদ্দিন, ২/৩০৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 কারা ভালো আর কারা মন্দ

📄 কারা ভালো আর কারা মন্দ


আবু জর রা. বলেন, যারা ঘোড়ার খুর লাগায় আমি তাদের চেয়ে আরও ভালো করে লোকজনকে চিনি। তাদের সর্বোত্তম শ্রেণি হলো, দুনিয়াবিমুখরা আর সবচেয়ে নিকৃষ্ট হলো, ওই সকল লোকেরা যারা প্রয়োজনের অতিরিক্ত দুনিয়া গ্রহণ করে থাকে।

টিকাঃ
[৪২৯] তানবিহুল গাফিলিন, পৃ. ১৬৯

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00