📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ইলম গোপন করবে না

📄 ইলম গোপন করবে না


এক ব্যক্তি হজরত আবু জর রা.-এর নিকট এসে বলে, হজরত উসমান রা.-এর জাকাত উসুলকারীরা জাকাত নেওয়ার ক্ষেত্রে আমাদের ওপর বাড়াবাড়ি করে থাকে। তারা আমাদের যে পরিমাণ সম্পদ বাড়তি নিয়ে যায়, আমরা কি তা লুকিয়ে রাখতে পারব? হজরত আবু জর রা. উত্তরে বলেন, না; বরং তা যথাস্থানেই রাখবে আর তাদেরকে বলে দেবে, যতটুকু আপনাদের অধিকার ততটুকু গ্রহণ করুন, এর চেয়ে অতিরিক্ত গ্রহণ করবেন না। যদি আপনারা সীমালঙ্ঘন করেন, তাহলে কেয়ামতের দিন এর হিসাব দিতে হবে।
হজরত আবু জর রা. যখন এ উত্তর দিচ্ছিলেন, তখন তার নিকট কুরাইশের এক যুবক উপস্থিত ছিল। সে তখন বলে ওঠে, আমিরুল মুমিনিন না আপনাকে ফতোয়া প্রদান করতে নিষেধ করেছেন? আবু জর রা. বলেন, তুমি বুঝি আমার পেছনে গোয়েন্দাগিরি করছ? যে সত্তার হাতে আমার প্রাণ, তাঁর শপথ! যদি তোমরা আমার গর্দানের ওপর তলোয়ার রাখো আর তা দিয়ে আমার গর্দান উড়িয়ে দেওয়ার ইচ্ছা করো, তাহলে তলোয়ারের আঘাত গর্দান পড়ার মধ্যে যতটুকু সময় পাওয়া যাবে তার মধ্যেই যদি আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শ্রবণ করা কোনো বিষয় বলতে সক্ষম হই, তাহলে অবশ্যই তা বলে যাব।

টিকাঃ
[৪২৩] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৩৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 দুটি প্রজন্মের অবস্থা

📄 দুটি প্রজন্মের অবস্থা


আবু জর রা. বলেন, এক সময়কার মানুষ ছিল এমন, গাছের মতো যাতে কেবল পাতা ছিল, কিন্তু কোনো কাঁটা ছিল না আর এখনকার মানুষ হয়ে গেছে পুরো উলটো। তাদের অবস্থা এমন, গাছের মতো হয়ে গেছে যাতে কোনো পাতাই নেই; বরং কাঁটা দিয়ে তা ভরা।

টিকাঃ
[৪২৪] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ২/১৯৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 এ ব্যাপারে আমরা আল্লাহতায়ালার আনুগত্য করে থাকি

📄 এ ব্যাপারে আমরা আল্লাহতায়ালার আনুগত্য করে থাকি


এক ব্যক্তি হজরত আবু জর রা.-কে গালিগালাজ করলে তিনি বলেন, ওহে! তুমি আমাদের গালিগালাজ করো না। মীমাংসার রাস্তা রেখো। কেননা যারা আমাদের ক্ষতি করতে গিয়ে আল্লাহর অবাধ্যতা করে আমরা তাদের থেকে সমান সমান প্রতিশোধ গ্রহণ করি না।

টিকাঃ
[৪২৫] আল-ইকদুল ফারিদ, ২/১২৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আপনাদের সামান্যপাত্র কোথায়

📄 আপনাদের সামান্যপাত্র কোথায়


এক ব্যক্তি হজরত আবু জর রা.-এর ঘরে প্রবেশ করে চারদিকে নজর বুলাতে থাকে। তারপর সে বলে, হায় আবু জর! আপনাদের ঘরের আসবাবপত্র কোথায়? আবু জর রা. বলেন, আমাদের জন্য তো রয়েছে এমন এক ঘর, যেখানে আমরা আমাদের উত্তম মালসামানা জমা করে থাকি (অর্থাৎ আমাদের জন্য পরকালীন নিবাস রয়েছে। যেখানে আমরা নিজেদের আমল পাঠিয়ে থাকি)। ওই লোকটি তখন বলে, সেটা তো বুঝলাম। তবে যতদিন দুনিয়াতে আছেন ততদিন তো অবশ্যই আপনার কিছু সামানাপত্রের প্রয়োজন রয়েছে! হজরত আবু জর রা. বলেন, যিনি ঘরের প্রকৃত মালিক তিনিই তো আমাদেরকে এখানে চিরকাল রাখবেন না।

টিকাঃ
[৪২৬] সিফাতুস সাফওয়া, ১/৩০৩

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00