📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 যদি তোমরা জানতে

📄 যদি তোমরা জানতে


আবু জর রা. বলেন, আল্লাহর কসম! আমি যা জানি যদি তোমরা তা জানতে, তাহলে তোমরা স্ত্রীদের সাথে আনন্দ-ফুর্তি করতে না। নিশ্চিন্তে বিছানার ওপর ঘুমাতে না। আল্লাহর কসম! আমি তো কামনা করি আল্লাহ যদি আমাকে কোনো গাছ বানাতেন, যা একসময় কেটে ফেলা হতো এবং তার ফল সাবাড় করে ফেলা হতো।

টিকাঃ
[৪১৬] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৩৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 কঠিন হিসাব

📄 কঠিন হিসাব


আবু জর রা. বলেন, দুই দিরহামের মালিকের হিসাব ওই ব্যক্তির চেয়ে আরও কঠিন হবে, যে মাত্র এক দirহামের মালিক।

টিকাঃ
[৪১৭] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৮৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 আমার নফস হলো আমার বাহন

📄 আমার নফস হলো আমার বাহন


এক ব্যক্তি হজরত আবু জর রা.-কে বাড়ি বানাতে দেখে জিজ্ঞেস করে, আপনি কী করতে চাচ্ছেন? আবু জর রা. বলেন, আমি ঘুমানোর একটা জায়গা করছি। কারণ আমার এই নফস হলো আমার বাহন, যদি আমি তার প্রতি কোমলতা না করি, তাহলে সে আমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না।

টিকাঃ
[৪১৮] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৪০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 অধিকাংশ মানুষের অবস্থা

📄 অধিকাংশ মানুষের অবস্থা


আবু জর রা. বলেন, লক্ষ করে দেখুন, মানুষের অবস্থা এখন আর ভালো নেই। তাদের মধ্যে কল্যাণ নেই। তবে সেসব লোকের কথা ভিন্ন, যারা খোদাভীরু কিংবা তাওবাকারী।

টিকাঃ
[৪১৯] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৩৯

ফন্ট সাইজ
15px
17px