📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সৎসঙ্গী

📄 সৎসঙ্গী


আবু জর রা. বলেন, একাকী থাকার চেয়ে সৎসঙ্গী উত্তম। আর একাকিত্ব অসৎসঙ্গীর চেয়ে উত্তম। উত্তম বিষয় লিপিবদ্ধকারী ব্যক্তি চুপ করে বসে থাকা ব্যক্তির চেয়ে উত্তম। আর চুপ করে বসে থাকা ব্যক্তি খারাপ বিষয় লিপিবদ্ধকারীর চেয়ে উত্তম। অর্থসম্পদ কোথাও সিলগালা করে রাখার চেয়ে উত্তম হলো তা বিশ্বস্ত কারও নিকট আমানত রাখা। আর অবিশ্বস্ত কারও নিকট সম্পদ রাখার চেয়ে উত্তম হলো তা সিলগালা করে রাখা।

টিকাঃ
[৪১৫] সিফাতুস সাফওয়া, ১/৩০৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যদি তোমরা জানতে

📄 যদি তোমরা জানতে


আবু জর রা. বলেন, আল্লাহর কসম! আমি যা জানি যদি তোমরা তা জানতে, তাহলে তোমরা স্ত্রীদের সাথে আনন্দ-ফুর্তি করতে না। নিশ্চিন্তে বিছানার ওপর ঘুমাতে না। আল্লাহর কসম! আমি তো কামনা করি আল্লাহ যদি আমাকে কোনো গাছ বানাতেন, যা একসময় কেটে ফেলা হতো এবং তার ফল সাবাড় করে ফেলা হতো।

টিকাঃ
[৪১৬] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৩৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 কঠিন হিসাব

📄 কঠিন হিসাব


আবু জর রা. বলেন, দুই দিরহামের মালিকের হিসাব ওই ব্যক্তির চেয়ে আরও কঠিন হবে, যে মাত্র এক দirহামের মালিক।

টিকাঃ
[৪১৭] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৮৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আমার নফস হলো আমার বাহন

📄 আমার নফস হলো আমার বাহন


এক ব্যক্তি হজরত আবু জর রা.-কে বাড়ি বানাতে দেখে জিজ্ঞেস করে, আপনি কী করতে চাচ্ছেন? আবু জর রা. বলেন, আমি ঘুমানোর একটা জায়গা করছি। কারণ আমার এই নফস হলো আমার বাহন, যদি আমি তার প্রতি কোমলতা না করি, তাহলে সে আমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না।

টিকাঃ
[৪১৮] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৪০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00