📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 সামান্য দুআ

📄 সামান্য দুআ


আবু জর রা. বলেন, খাবারের মধ্যে যতটুকু লবণ হলে যথেষ্ট হয়ে যায়, পুণ্যকর্ম সম্পাদনকারীর জন্য ততটুকু দুআ করাই যথেষ্ট।

টিকাঃ
[৪১৩] সিফাতুস সাফওয়া, ১/৩০২; হিলয়াতুল আউলিয়া, ১/১৬৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 সামান্য সম্পদের প্রতি ঈর্ষা

📄 সামান্য সম্পদের প্রতি ঈর্ষা


আবু জর রা. বলেন, শীঘ্রই সময় চলে আসবে যখন মানুষ ছোট পরিবার এবং সামান্য সম্পদ নিয়ে তেমন ঈর্ষা করতে থাকবে যেমন এখন বিশাল পরিবারের প্রধানের প্রতি ঈর্ষা করা হয়ে থাকে।

টিকাঃ
[৪১৪] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৩৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 সৎসঙ্গী

📄 সৎসঙ্গী


আবু জর রা. বলেন, একাকী থাকার চেয়ে সৎসঙ্গী উত্তম। আর একাকিত্ব অসৎসঙ্গীর চেয়ে উত্তম। উত্তম বিষয় লিপিবদ্ধকারী ব্যক্তি চুপ করে বসে থাকা ব্যক্তির চেয়ে উত্তম। আর চুপ করে বসে থাকা ব্যক্তি খারাপ বিষয় লিপিবদ্ধকারীর চেয়ে উত্তম। অর্থসম্পদ কোথাও সিলগালা করে রাখার চেয়ে উত্তম হলো তা বিশ্বস্ত কারও নিকট আমানত রাখা। আর অবিশ্বস্ত কারও নিকট সম্পদ রাখার চেয়ে উত্তম হলো তা সিলগালা করে রাখা।

টিকাঃ
[৪১৫] সিফাতুস সাফওয়া, ১/৩০৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 যদি তোমরা জানতে

📄 যদি তোমরা জানতে


আবু জর রা. বলেন, আল্লাহর কসম! আমি যা জানি যদি তোমরা তা জানতে, তাহলে তোমরা স্ত্রীদের সাথে আনন্দ-ফুর্তি করতে না। নিশ্চিন্তে বিছানার ওপর ঘুমাতে না। আল্লাহর কসম! আমি তো কামনা করি আল্লাহ যদি আমাকে কোনো গাছ বানাতেন, যা একসময় কেটে ফেলা হতো এবং তার ফল সাবাড় করে ফেলা হতো।

টিকাঃ
[৪১৬] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৩৯

ফন্ট সাইজ
15px
17px