📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 বিষয় দুটি কতই-না অপছন্দনীয়

📄 বিষয় দুটি কতই-না অপছন্দনীয়


আবু জর রা. বলেন, মানুষ তো জন্মগ্রহণ করেই মৃত্যুর জন্য। নির্মাণ করেই ধ্বংসের জন্য। তারা এমন বিষয়ের প্রতি আগ্রহী হয়ে থাকে, যা একসময় নিঃশেষ হয়ে যাবে। আর এমন সব বিষয় ফেলে রাখে, যা হবে চিরস্থায়ী। আফসোস! মৃত্যু ও দারিদ্র্য বিষয় দুটি তাদের নিকট কতই-না অপছন্দনীয়।

টিকাঃ
[৪১১] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৩৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 রাজদরবারে যাওয়া

📄 রাজদরবারে যাওয়া


আবু জর রা. বলেন, কখনো রাজাবাদশাদের দরবারে যাবে না। কারণ তাদের কাছ থেকে যতটুকু দুনিয়া তুমি অর্জন করতে পারবে তারা তোমার থেকে তার চেয়েও আরও বেশি পরিমাণে তোমার দ্বীন-ধর্ম হরণ করে নেবে।

টিকাঃ
[৪১২] ইহইয়াউ উলুমিদ্দিন, ২/২২৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সামান্য দুআ

📄 সামান্য দুআ


আবু জর রা. বলেন, খাবারের মধ্যে যতটুকু লবণ হলে যথেষ্ট হয়ে যায়, পুণ্যকর্ম সম্পাদনকারীর জন্য ততটুকু দুআ করাই যথেষ্ট।

টিকাঃ
[৪১৩] সিফাতুস সাফওয়া, ১/৩০২; হিলয়াতুল আউলিয়া, ১/১৬৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সামান্য সম্পদের প্রতি ঈর্ষা

📄 সামান্য সম্পদের প্রতি ঈর্ষা


আবু জর রা. বলেন, শীঘ্রই সময় চলে আসবে যখন মানুষ ছোট পরিবার এবং সামান্য সম্পদ নিয়ে তেমন ঈর্ষা করতে থাকবে যেমন এখন বিশাল পরিবারের প্রধানের প্রতি ঈর্ষা করা হয়ে থাকে।

টিকাঃ
[৪১৪] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৩৯

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00